Loading stocks...

টাঙ্গাইলের এলেঙ্গায় গ্যাস লাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ, বন্ধ ৬টি সিএনজি ফিলিং স্টেশন

স্টাফ রিপোর্টার, শান্ত পালঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের নির্মাণকাজ চলাকালে গ্যাসের মূল সঞ্চালন লাইনে ফাটল দেখা দেওয়ায় প্রায় ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে অন্তত ৬টি সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নির্মাণাধীন ফ্লাইওভারের ৪ নম্বর পিলারের পাইলিং কাজের সময় দুর্ঘটনাবশত গ্যাস লাইনে আঘাত লাগে। এতে পাইপলাইন ফেটে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে। বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ রাখা হয়।

ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলেঙ্গা ও আশপাশের এলাকার প্রায় ১৮ হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। পাশাপাশি ৬টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় যানবাহনের চালকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে পাইপলাইন মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের এলেঙ্গায় গ্যাস লাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ, বন্ধ ৬টি সিএনজি ফিলিং স্টেশন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার, শান্ত পালঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের নির্মাণকাজ চলাকালে গ্যাসের মূল সঞ্চালন লাইনে ফাটল দেখা দেওয়ায় প্রায় ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে অন্তত ৬টি সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নির্মাণাধীন ফ্লাইওভারের ৪ নম্বর পিলারের পাইলিং কাজের সময় দুর্ঘটনাবশত গ্যাস লাইনে আঘাত লাগে। এতে পাইপলাইন ফেটে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে। বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ রাখা হয়।

ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এদিকে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলেঙ্গা ও আশপাশের এলাকার প্রায় ১৮ হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। পাশাপাশি ৬টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় যানবাহনের চালকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে পাইপলাইন মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒