Loading stocks...

ধনবাড়ীর বানিয়াজানের "সাবিব ইটভাটার" পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ ও প্রতারণার প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

..

ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবিব ইটভাটার পুরোনো মালপত্র ক্রয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী মো. শাহেদ আলীকে মারধর, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হু*ম*-কির প্রতিবাদে এবং ন্যায়বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গতকাল ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে ।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহেদ আলী (৪৫) বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তরা হলেন— ১. মো. হিমেল মিয়া (৪০), পিতা-মৃত ইউসুফ আলী মাস্টার, সাং-চারিশিমুল এবং ২. রাকিব মিয়া (৩৫), পিতা-কারী ছোরহান আলী, সাং-পানকাতা, উভয় থানা-ধনবাড়ী, এ ছাড়াও অভিযোগে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. শাহেদ আলীর সঙ্গে ১ নম্বর বিবাদী হিমেল মিয়ার দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ব্যবসায়িক ও পারিবারিক সুসম্পর্ক রয়েছে। এই বিশ্বাসের সুবাদে ৩০ বছর পূর্বে ১ নম্বর বিবাদীর কাছ থেকে ‘মেসার্স সাবিব ইট ভাটা’র ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার পুরোনো মালামাল ক্রয় করার কথা নির্ধারিত হয়। পরবর্তীতে জমি মালিকপক্ষের সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে ওই ভাটার পুরোনো মালামাল অপসারণের কাজ শুরু করেন বাদী।

এর কিছুদিন পর ভাটার কাগজপত্র চাইলে ১ নম্বর বিবাদী আরও ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দাবি করেন। বাদী টাকা দিতে অস্বীকার করে ভাটা ভেঙে নেওয়ার কাজ শুরু করলে বিবাদীরা ক্ষিপ্ত হন। পরবর্তীতে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন যে, ১ নম্বর বিবাদী তার সঙ্গে প্রতারণা করে ওই মালামাল গোপনে অন্য এক পার্টির কাছে পুনরায় বিক্রি করে দিয়েছেন।

গত ১৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১২:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বানিয়াজান বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সাবিব ইট ভাটার সামনে পৌঁছালে ২ নম্বর বিবাদী রাকিব ও অজ্ঞাতনামা বিবাদীরা অতর্কিতভাবে বাদীর ওপর হামলা চালান। তারা বাদীকে এলোপাতাড়ি মা*র"-পিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করলে বিবাদীরা কাজ বন্ধ করে চলে যাওয়ার হুমকি দেন এবং প্রা*ণ*-নাশের ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনার পর বাদী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।

এরই প্রেক্ষিতে ভুক্তভোগী এবং এলাকাবাসী একত্রিত হয়ে ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে দুপুরবেলায় সাব্বির ভাটায়

বিক্ষোভ ও মানববন্ধন করে তাদের দাবি গুলো উপস্থাপন করেন , এ মানববন্ধনে তারা তাদের ন্যায় বিচার প্রার্থনা করেন,,,

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ধনবাড়ীর বানিয়াজানের "সাবিব ইটভাটার" পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ ও প্রতারণার প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

..

ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবিব ইটভাটার পুরোনো মালপত্র ক্রয় ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী মো. শাহেদ আলীকে মারধর, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হু*ম*-কির প্রতিবাদে এবং ন্যায়বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গতকাল ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে ।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহেদ আলী (৪৫) বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্তরা হলেন— ১. মো. হিমেল মিয়া (৪০), পিতা-মৃত ইউসুফ আলী মাস্টার, সাং-চারিশিমুল এবং ২. রাকিব মিয়া (৩৫), পিতা-কারী ছোরহান আলী, সাং-পানকাতা, উভয় থানা-ধনবাড়ী, এ ছাড়াও অভিযোগে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. শাহেদ আলীর সঙ্গে ১ নম্বর বিবাদী হিমেল মিয়ার দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ব্যবসায়িক ও পারিবারিক সুসম্পর্ক রয়েছে। এই বিশ্বাসের সুবাদে ৩০ বছর পূর্বে ১ নম্বর বিবাদীর কাছ থেকে ‘মেসার্স সাবিব ইট ভাটা’র ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার পুরোনো মালামাল ক্রয় করার কথা নির্ধারিত হয়। পরবর্তীতে জমি মালিকপক্ষের সঙ্গে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে ওই ভাটার পুরোনো মালামাল অপসারণের কাজ শুরু করেন বাদী।

এর কিছুদিন পর ভাটার কাগজপত্র চাইলে ১ নম্বর বিবাদী আরও ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা দাবি করেন। বাদী টাকা দিতে অস্বীকার করে ভাটা ভেঙে নেওয়ার কাজ শুরু করলে বিবাদীরা ক্ষিপ্ত হন। পরবর্তীতে খোঁজ নিয়ে বাদী জানতে পারেন যে, ১ নম্বর বিবাদী তার সঙ্গে প্রতারণা করে ওই মালামাল গোপনে অন্য এক পার্টির কাছে পুনরায় বিক্রি করে দিয়েছেন।

গত ১৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১২:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বানিয়াজান বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সাবিব ইট ভাটার সামনে পৌঁছালে ২ নম্বর বিবাদী রাকিব ও অজ্ঞাতনামা বিবাদীরা অতর্কিতভাবে বাদীর ওপর হামলা চালান। তারা বাদীকে এলোপাতাড়ি মা*র"-পিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করলে বিবাদীরা কাজ বন্ধ করে চলে যাওয়ার হুমকি দেন এবং প্রা*ণ*-নাশের ভয়ভীতি প্রদর্শন করেন।

ঘটনার পর বাদী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।

এরই প্রেক্ষিতে ভুক্তভোগী এবং এলাকাবাসী একত্রিত হয়ে ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে দুপুরবেলায় সাব্বির ভাটায়

বিক্ষোভ ও মানববন্ধন করে তাদের দাবি গুলো উপস্থাপন করেন , এ মানববন্ধনে তারা তাদের ন্যায় বিচার প্রার্থনা করেন,,,

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒