Loading stocks...

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিংয়ে শ্রমিক হতাহতের ঘটনায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বিবৃতি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে পুরানো জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে ছড়িয়ে যাওয়া গ্যাসের ধোঁয়ায় গত ১৪ আগস্ট, শুক্রবার, সকালে নয় জন শ্রমিক নিহত হয়েছেন এবং বহু শ্রমিক আহত হয়েছেন। 

এতে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা সিদ্দিকা, মুজিবুর রহমান, মোহাম্মদ কায়সার এক যুক্ত বিবৃতিতে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের অনাকাক্সিক্ষত মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তারা নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং একইসাথে আহত শ্রমিকদের সুস্থতায় দোয়া কামনা করেন।

বিবৃতিতে তারা বলেন, বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় গ্রীন শিপইয়ার্ড নামে কাজ করে আসছে। এর পরেও বিভিন্ন সময়ে সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোতে নানা অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ঘটে। বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটলেও উপযুক্ত আইনি প্রয়োগ না থাকার ফলে বারবার এ ধরনের অনাকাক্সিক্ষত দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জীবনের মূল্য কিছু টাকার মাধ্যমে তুলে ধরে ঘটনার মূল রহস্য উদঘাটনে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় যথেষ্ট ঘাটতি রয়েছে। এবারের ঘটনায় যেন ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যত্যয় না ঘটে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রইল। তারা আরো বলেন, সরকার ইতিমধ্যে নিহত পরিবারকে নিহত শ্রমিকের মূল্য ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে, এটি একজন শ্রমিকের জীবনের মূল্যের যথেষ্ট হতে পারে না। তারা প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে অন্তত ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে যথাযথ চাকরির ব্যবস্থা করে নিহত পরিবারগুলোকে জীবন ধারণের নিশ্চিত ব্যবস্হা করতে হবে। 

তারা আরো বলেন, সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ, দোষী সাব্যস্থদের যথাযথ শাস্তি নিশ্চিতকরণ, অভিযুক্ত শিপইয়ার্ডের লাইসেন্স বাতিল, অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, হতাহত পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আগামী ২৩ আগস্ট স্মারকলিপি প্রদান করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিংয়ে শ্রমিক হতাহতের ঘটনায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বিবৃতি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে পুরানো জাহাজের একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে ছড়িয়ে যাওয়া গ্যাসের ধোঁয়ায় গত ১৪ আগস্ট, শুক্রবার, সকালে নয় জন শ্রমিক নিহত হয়েছেন এবং বহু শ্রমিক আহত হয়েছেন। 

এতে চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা সিদ্দিকা, মুজিবুর রহমান, মোহাম্মদ কায়সার এক যুক্ত বিবৃতিতে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের অনাকাক্সিক্ষত মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তারা নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং একইসাথে আহত শ্রমিকদের সুস্থতায় দোয়া কামনা করেন।

বিবৃতিতে তারা বলেন, বিগত সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় গ্রীন শিপইয়ার্ড নামে কাজ করে আসছে। এর পরেও বিভিন্ন সময়ে সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোতে নানা অনাকাক্সিক্ষত দুর্ঘটনা ঘটে। বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটলেও উপযুক্ত আইনি প্রয়োগ না থাকার ফলে বারবার এ ধরনের অনাকাক্সিক্ষত দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জীবনের মূল্য কিছু টাকার মাধ্যমে তুলে ধরে ঘটনার মূল রহস্য উদঘাটনে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় যথেষ্ট ঘাটতি রয়েছে। এবারের ঘটনায় যেন ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যত্যয় না ঘটে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রইল। তারা আরো বলেন, সরকার ইতিমধ্যে নিহত পরিবারকে নিহত শ্রমিকের মূল্য ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে, এটি একজন শ্রমিকের জীবনের মূল্যের যথেষ্ট হতে পারে না। তারা প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে অন্তত ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে যথাযথ চাকরির ব্যবস্থা করে নিহত পরিবারগুলোকে জীবন ধারণের নিশ্চিত ব্যবস্হা করতে হবে। 

তারা আরো বলেন, সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ, দোষী সাব্যস্থদের যথাযথ শাস্তি নিশ্চিতকরণ, অভিযুক্ত শিপইয়ার্ডের লাইসেন্স বাতিল, অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, হতাহত পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আগামী ২৩ আগস্ট স্মারকলিপি প্রদান করা হবে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒