Loading stocks...

‘জামায়াত ছাড়ুন, নইলে ইমামতি ছাড়ুন’ কাউখালীতে ইমামকে দায়িত্ব ছাড়তে বাধ্য করার অভিযোগ বিএনপি'র বিরুদ্ধে

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. জাহিদ হাসানকে রাজনৈতিক মতাদর্শের কারণে দায়িত্ব ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও মসজিদ কমিটির বিরুদ্ধে।

‎

‎হাফেজ মো. জাহিদ হাসান অভিযোগ করেন, তিনি গত সাত বছর দুই মাস ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাউখালী স্টিল ব্রিজসংলগ্ন চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় স্থানীয় মুসল্লিদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

‎

‎সম্প্রতি মসজিদ কমিটির সভাপতি এস এম আহসান কবিরের পক্ষ থেকে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগ করার শর্ত দেওয়া হয় বলে অভিযোগ করেন জাহিদ হাসান। তিনি বলেন, জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ না করলে তাকে ইমাম ও খতিবের দায়িত্ব ছেড়ে দিতে হবে—এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।

‎

‎জাহিদ হাসানের দাবি, তিনি রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ বিসর্জন দিয়ে ওই শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় তার ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে গত ২৫ আগস্ট তিনি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

‎

‎তিনি আরও জানান, সম্মানজনকভাবে বিদায়ের জন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছিলেন। তবে তার সেই আবেদন বিবেচনা করা হয়নি এবং এক মাসের মধ্যেই তাকে দায়িত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তার।

‎

‎জাহিদ হাসান বলেন, “মসজিদ কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা নয়। একজন আলেম হিসেবে নিজের আদর্শ ও মতপ্রকাশের স্বাধীনতা বিসর্জন দিয়ে কোনো অন্যায় শর্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”

‎

‎তবে এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতিওৎ কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবিরের যোগাযোগ করলে তিনি জানান তাকে বলা হয়েছে তার ইউনিটের সভাপতি পদ ছাড়ার জন্য , সভাপতি পদ না ছাড়তে পেরে ইমাম সাহেব স্বেচ্ছায় ইমামতিপদ ছেড়ে দিয়েছে এব্যাপারে মাসুদ সাঈদীর সাথে আমার কথা হয়েছে, তার ইমামতিত নিয়ে আমাদের কোন প্রশ্ন নেই।

‎

‎দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বিদায় নেওয়ার ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে দাবি করেছেন জাহিদ হাসান। তিনি তার দীর্ঘদিনের সহকর্মী ও মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সত্য ও ইসলামের পথে অবিচল থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

‘জামায়াত ছাড়ুন, নইলে ইমামতি ছাড়ুন’ কাউখালীতে ইমামকে দায়িত্ব ছাড়তে বাধ্য করার অভিযোগ বিএনপি'র বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. জাহিদ হাসানকে রাজনৈতিক মতাদর্শের কারণে দায়িত্ব ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক ও মসজিদ কমিটির বিরুদ্ধে।

‎

‎হাফেজ মো. জাহিদ হাসান অভিযোগ করেন, তিনি গত সাত বছর দুই মাস ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাউখালী স্টিল ব্রিজসংলগ্ন চিরাপাড়া বায়তুল আমান জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় স্থানীয় মুসল্লিদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

‎

‎সম্প্রতি মসজিদ কমিটির সভাপতি এস এম আহসান কবিরের পক্ষ থেকে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগ করার শর্ত দেওয়া হয় বলে অভিযোগ করেন জাহিদ হাসান। তিনি বলেন, জামায়াতের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ না করলে তাকে ইমাম ও খতিবের দায়িত্ব ছেড়ে দিতে হবে—এমন প্রস্তাব দেওয়া হয়েছিল।

‎

‎জাহিদ হাসানের দাবি, তিনি রাজনৈতিক ও ধর্মীয় আদর্শ বিসর্জন দিয়ে ওই শর্ত মেনে নিতে রাজি না হওয়ায় তার ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে গত ২৫ আগস্ট তিনি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

‎

‎তিনি আরও জানান, সম্মানজনকভাবে বিদায়ের জন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছিলেন। তবে তার সেই আবেদন বিবেচনা করা হয়নি এবং এক মাসের মধ্যেই তাকে দায়িত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তার।

‎

‎জাহিদ হাসান বলেন, “মসজিদ কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা নয়। একজন আলেম হিসেবে নিজের আদর্শ ও মতপ্রকাশের স্বাধীনতা বিসর্জন দিয়ে কোনো অন্যায় শর্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।”

‎

‎তবে এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতিওৎ কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবিরের যোগাযোগ করলে তিনি জানান তাকে বলা হয়েছে তার ইউনিটের সভাপতি পদ ছাড়ার জন্য , সভাপতি পদ না ছাড়তে পেরে ইমাম সাহেব স্বেচ্ছায় ইমামতিপদ ছেড়ে দিয়েছে এব্যাপারে মাসুদ সাঈদীর সাথে আমার কথা হয়েছে, তার ইমামতিত নিয়ে আমাদের কোন প্রশ্ন নেই।

‎

‎দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বিদায় নেওয়ার ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে দাবি করেছেন জাহিদ হাসান। তিনি তার দীর্ঘদিনের সহকর্মী ও মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সত্য ও ইসলামের পথে অবিচল থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒