Loading stocks...

পিরোজপুর নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে  চাঁদা দাবির অভিযোগ, বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎

পিরোজপুরের কদমতলায় নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিএনপি'র সভাপতি আব্দুস সালাম এর বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতের আঁধারে কোন এক সময় নির্মাণাধীন জাতীয় গ্রিডের বালু ভরাটের পাইপ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা ঠিকাদার। এব্যাপারে পিরোজপুর সদর থানায় বুধবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার।

‎

‎পিরোজপুর সদর উপজেলার ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎

‎সংশ্লিষ্টরা জানান, রিংটেক লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জাতীয় গ্রিডের সাব-স্টেশন নির্মানের কাজ করছেন। গ্রিড সাব-স্টেশন নির্মাণকাজের অংশ হিসেবে নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে নির্ধারিত স্থানে ভরাট করছিলো তাহসিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্থানীয় এক বিএনপি নেতা কাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে প্রতি বর্গফুট বালুর জন্য ১ টাকা করে ১০ লক্ষ ফুট বালির জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন ঠিকাদার মোঃ জাকির হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়াসহ নানা হুমকি দেওয়া হয়।

‎

‎এরপর রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রকল্প এলাকায় গিয়ে বালু ভরাটের পাইপ ভেঙে ফেলে। এতে বন্ধ হয়ে যায় বালু ভরাটের কাজ। ঘটনার পর থেকে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

‎পরবর্তীতে ঠিকাদার প্রায় এক কিলোমিটার এলাকার পাইপ মেরামত করে পুনরায় কাজ শুরু করেন। ঠিকাদারসহ কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন সময়মতো বালু ভারার করতে না পারলে গ্রিড সাব-স্টেশন নির্মাণ কাজ ব্যাহত হবে।

‎

‎তবে এ বিষয়ে অভিযুক্ত কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আমি কোন চাঁদা চাইনি। স্থানীয় কিছু ছেলেপান চা-পানির খরচ হিসেবে কিছু টাকা চেয়েছিল। তবে পরবর্তীতে সেটা আমি মীমাংসা করে দিয়েছি। আমি ঢাকায় পাইপ ভাঙ্গার ব্যাপারে কিছুই জানিনা।

‎

‎পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

‎

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পিরোজপুর নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে  চাঁদা দাবির অভিযোগ, বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ‎

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

পিরোজপুরের কদমতলায় নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বিএনপি'র সভাপতি আব্দুস সালাম এর বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতের আঁধারে কোন এক সময় নির্মাণাধীন জাতীয় গ্রিডের বালু ভরাটের পাইপ ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা ঠিকাদার। এব্যাপারে পিরোজপুর সদর থানায় বুধবার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠিকাদার।

‎

‎পিরোজপুর সদর উপজেলার ঢাকা-পিরোজপুর মহাসড়কের পাশে কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‎

‎সংশ্লিষ্টরা জানান, রিংটেক লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জাতীয় গ্রিডের সাব-স্টেশন নির্মানের কাজ করছেন। গ্রিড সাব-স্টেশন নির্মাণকাজের অংশ হিসেবে নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে নির্ধারিত স্থানে ভরাট করছিলো তাহসিন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্থানীয় এক বিএনপি নেতা কাজের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে প্রতি বর্গফুট বালুর জন্য ১ টাকা করে ১০ লক্ষ ফুট বালির জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেন ঠিকাদার মোঃ জাকির হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়াসহ নানা হুমকি দেওয়া হয়।

‎

‎এরপর রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রকল্প এলাকায় গিয়ে বালু ভরাটের পাইপ ভেঙে ফেলে। এতে বন্ধ হয়ে যায় বালু ভরাটের কাজ। ঘটনার পর থেকে শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

‎পরবর্তীতে ঠিকাদার প্রায় এক কিলোমিটার এলাকার পাইপ মেরামত করে পুনরায় কাজ শুরু করেন। ঠিকাদারসহ কাজের সাথে সংশ্লিষ্টরা বলছেন সময়মতো বালু ভারার করতে না পারলে গ্রিড সাব-স্টেশন নির্মাণ কাজ ব্যাহত হবে।

‎

‎তবে এ বিষয়ে অভিযুক্ত কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আমি কোন চাঁদা চাইনি। স্থানীয় কিছু ছেলেপান চা-পানির খরচ হিসেবে কিছু টাকা চেয়েছিল। তবে পরবর্তীতে সেটা আমি মীমাংসা করে দিয়েছি। আমি ঢাকায় পাইপ ভাঙ্গার ব্যাপারে কিছুই জানিনা।

‎

‎পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

‎

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒