Loading stocks...

সীতাকুণ্ড মৎস প্রজনন কেন্দ্র—কোটি টাকা ব্যয়ে নিরাপত্তা বেষ্টনী নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের যে দুটি প্রধান মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে সীতাকুণ্ড এর বড়দারগা হাটেই অবস্থিত। এ মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র গুলো দীর্ঘদিন ধরে আর্থিক বরাদ্দ এবং লোকবল সংকটের ফলে জরাজীর্ণ ও মৃত প্রায় হয়ে আছে। সরকার খামারগুলোকে পুনরুজ্জীবিত করতে কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করেছ। এই প্রকল্পে রয়েছে পুকুর পুনঃখনন, বায়োফ্লক পদ্ধতি চালুকরণ ,ল্যাব স্থাপন সহ জরাজীর্ণ অবকাঠামো মেরামত তথা নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা।

সম্প্রতি কেন্দ্র দুটির সাড়ে ৬ একর জায়গার নিরাপত্তা বেষ্টনী ও পটক নির্মাণ কাজে মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্রের নির্দেশনা অনুযায়ী পুরোনো কাঠামো ভেঙে নতুন ভিত্তি তৈরি করে গাঁথুনি তোলার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট  ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানছে না। টাকা আত্মসাৎ করতে তোলা হচ্ছে নিম্ন মানের গাঁথুনি। ফলে কোটি টাকা ব্যয়ের এই কাজের স্থায়িত্ব নিয়ে সচেতন মহলের কাছে তৈরী হয়েছে প্রশ্ন। দেখা দিয়েছে প্রবল সংশয়। একই সঙ্গে খামার ব্যবস্থাপনার স্টাফদের মাঝে এবং স্থানীয়দের  মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘গ্রীন ট্রেডার্স’ নামে  একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল অমান্য করে তড়িঘড়ি করে এ কাজের তোড়জোড় চালিয়ে যাচ্ছে। পুরোনো নড়বড়ে ভিত্তির ওপরই গাঁথুনি তোলে বেষ্টনীর কাজ সম্পন্ন করছে। 

এ ছাড়া ঢালাইয়ের কাজে নির্দিষ্ট অনুপাতের চেয়ে কম সিমেন্ট এবং কাঠামোগত সুরক্ষার জন্য প্রয়োজনের চেয়ে কম রড ব্যবহার করা হচ্ছে, প্রথম শ্রেণীর ইটের বদলে নিম্নমানের ইট, লোকাল বালু এবং খারাপ মানের খোয়া ব্যবহার সহ অনুমোদিত ডিজাইন পরিবর্তন এর অভিযোগ ওঠে ।

এদিকে ঠিকাদারি কাজে চুরি তথা দুর্বল ভিত্তির ফলে যেকোনো সময় নবনির্মিত দেয়াল ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে খামার ব্যবস্থাপকের যোগসাজশ রয়েয়ে বলেও ধারণা করা হচ্ছে। সচেতন মহলের দাবি, কাজ চলাকালীন ইঞ্জিনিয়ার বা তদারকি কর্মকর্তার সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে জেলা মৎস কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, "কাজের মান শতভাগ নিশ্চিত করতে খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে এবং  অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ড মৎস প্রজনন কেন্দ্র—কোটি টাকা ব্যয়ে নিরাপত্তা বেষ্টনী নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের যে দুটি প্রধান মৎস্য প্রজনন কেন্দ্র রয়েছে সীতাকুণ্ড এর বড়দারগা হাটেই অবস্থিত। এ মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র গুলো দীর্ঘদিন ধরে আর্থিক বরাদ্দ এবং লোকবল সংকটের ফলে জরাজীর্ণ ও মৃত প্রায় হয়ে আছে। সরকার খামারগুলোকে পুনরুজ্জীবিত করতে কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু করেছ। এই প্রকল্পে রয়েছে পুকুর পুনঃখনন, বায়োফ্লক পদ্ধতি চালুকরণ ,ল্যাব স্থাপন সহ জরাজীর্ণ অবকাঠামো মেরামত তথা নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা।

সম্প্রতি কেন্দ্র দুটির সাড়ে ৬ একর জায়গার নিরাপত্তা বেষ্টনী ও পটক নির্মাণ কাজে মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্রের নির্দেশনা অনুযায়ী পুরোনো কাঠামো ভেঙে নতুন ভিত্তি তৈরি করে গাঁথুনি তোলার নিয়ম থাকলেও সংশ্লিষ্ট  ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানছে না। টাকা আত্মসাৎ করতে তোলা হচ্ছে নিম্ন মানের গাঁথুনি। ফলে কোটি টাকা ব্যয়ের এই কাজের স্থায়িত্ব নিয়ে সচেতন মহলের কাছে তৈরী হয়েছে প্রশ্ন। দেখা দিয়েছে প্রবল সংশয়। একই সঙ্গে খামার ব্যবস্থাপনার স্টাফদের মাঝে এবং স্থানীয়দের  মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘গ্রীন ট্রেডার্স’ নামে  একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল অমান্য করে তড়িঘড়ি করে এ কাজের তোড়জোড় চালিয়ে যাচ্ছে। পুরোনো নড়বড়ে ভিত্তির ওপরই গাঁথুনি তোলে বেষ্টনীর কাজ সম্পন্ন করছে। 

এ ছাড়া ঢালাইয়ের কাজে নির্দিষ্ট অনুপাতের চেয়ে কম সিমেন্ট এবং কাঠামোগত সুরক্ষার জন্য প্রয়োজনের চেয়ে কম রড ব্যবহার করা হচ্ছে, প্রথম শ্রেণীর ইটের বদলে নিম্নমানের ইট, লোকাল বালু এবং খারাপ মানের খোয়া ব্যবহার সহ অনুমোদিত ডিজাইন পরিবর্তন এর অভিযোগ ওঠে ।

এদিকে ঠিকাদারি কাজে চুরি তথা দুর্বল ভিত্তির ফলে যেকোনো সময় নবনির্মিত দেয়াল ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে খামার ব্যবস্থাপকের যোগসাজশ রয়েয়ে বলেও ধারণা করা হচ্ছে। সচেতন মহলের দাবি, কাজ চলাকালীন ইঞ্জিনিয়ার বা তদারকি কর্মকর্তার সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে জেলা মৎস কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, "কাজের মান শতভাগ নিশ্চিত করতে খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে এবং  অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒