Loading stocks...

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ

নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহ-সভাপতি সভাপতিত্ব করেন মাওলানা রুহুল আমিন  ভূঁইয়া চাঁদপুরী ।লিখিত বক্তব্য উপস্থাপন করেন  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল বারি। উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, খলিফা মোহাম্মদ মুকিম আলী, খলিফা মোহাম্মদ আব্দুল মোতালেব, খলিফা মোহাম্মদ মোশারফ হোসেন,খলিফা মোঃ শাজাহান প্রমুখ সহ আঞ্জুমান নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ২৯ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” সম্মেলনে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে অংশ নেন। সম্মেলনটি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে সংলাপের উদ্দেশ্যে আয়োজিত হয়।

বক্তারা বলেন, সম্মেলনটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। বিশেষ করে এটি RSS-এর অনুষ্ঠান এবং ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সেখানে অংশ নিয়েছেন—এমন প্রচারণারও তারা প্রতিবাদ জানান। তাদের দাবি, আমন্ত্রণপত্রে RSS-এর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ ছিল না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন স্কলার ও ধর্মীয় নেতার সম্পৃক্ততা ছিল। প্রায় ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা এতে অংশ নেন বলে আয়োজক-সংশ্লিষ্ট তথ্যের বরাত দেওয়া হয়।

বক্তারা জানান, সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইসলামের শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শন এবং মদীনা সনদের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অপপ্রচার বন্ধ করে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন মাধ্যমে ছড়ানো  অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, তার পরিবার ও মাইজভাণ্ডার দরবার শরিফের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মতভিন্নতা থাকতে পারে, তবে সত্যকে বিকৃত করার সুযোগ নেই। তারা অপপ্রচারের পরিবর্তে সত্য ও সম্প্রীতির বার্তা প্রচারে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধ করা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরাপত্তা চাইল মাইজভাণ্ডারী পক্ষ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” আন্তর্জাতিক সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর অংশগ্রহণকে কেন্দ্র করে ছড়ানো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সহ-সভাপতি সভাপতিত্ব করেন মাওলানা রুহুল আমিন  ভূঁইয়া চাঁদপুরী ।লিখিত বক্তব্য উপস্থাপন করেন  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহ মোহাম্মদ আব্দুল বারি। উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, খলিফা মোহাম্মদ মুকিম আলী, খলিফা মোহাম্মদ আব্দুল মোতালেব, খলিফা মোহাম্মদ মোশারফ হোসেন,খলিফা মোঃ শাজাহান প্রমুখ সহ আঞ্জুমান নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ২৯ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত “One World: One Humanity” সম্মেলনে সম্মানিত প্যানেলিস্ট হিসেবে আমন্ত্রিত হয়ে অংশ নেন। সম্মেলনটি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে শান্তি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি নিয়ে সংলাপের উদ্দেশ্যে আয়োজিত হয়।

বক্তারা বলেন, সম্মেলনটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের অনুষ্ঠান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। বিশেষ করে এটি RSS-এর অনুষ্ঠান এবং ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী সেখানে অংশ নিয়েছেন—এমন প্রচারণারও তারা প্রতিবাদ জানান। তাদের দাবি, আমন্ত্রণপত্রে RSS-এর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের কথা উল্লেখ ছিল না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন স্কলার ও ধর্মীয় নেতার সম্পৃক্ততা ছিল। প্রায় ৩০টি দেশের ১৮০ জন ধর্মীয় নেতা এতে অংশ নেন বলে আয়োজক-সংশ্লিষ্ট তথ্যের বরাত দেওয়া হয়।

বক্তারা জানান, সম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ইসলামের শান্তি, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দর্শন এবং মদীনা সনদের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অপপ্রচার বন্ধ করে কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিভিন্ন মাধ্যমে ছড়ানো  অপপ্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, তার পরিবার ও মাইজভাণ্ডার দরবার শরিফের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, মতভিন্নতা থাকতে পারে, তবে সত্যকে বিকৃত করার সুযোগ নেই। তারা অপপ্রচারের পরিবর্তে সত্য ও সম্প্রীতির বার্তা প্রচারে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধ করা।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒