Loading stocks...

পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে একটি ঘি কারখানার ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানাধীন ডেমরা গ্রামে জনৈক প্রেম ঘোষের ঘি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI), পাবনা-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় কারখানার ম্যানেজার মো. আইয়ুব আলী (৩৫), পিতা—মৃত সোহরাব আলী, সাং—ডেমরা পূর্বপাড়া, থানা—ফরিদপুর, জেলা—পাবনাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৮৫/২০২৬ (ফরিদপুর)-এ বিএসটিআই আইন-২০১৮-এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদে আদায় করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত মান বজায় রাখার বিষয়ে সতর্ক করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাবনার ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য উৎপাদনের অভিযোগে একটি ঘি কারখানার ম্যানেজারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানাধীন ডেমরা গ্রামে জনৈক প্রেম ঘোষের ঘি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI), পাবনা-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত পণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় কারখানার ম্যানেজার মো. আইয়ুব আলী (৩৫), পিতা—মৃত সোহরাব আলী, সাং—ডেমরা পূর্বপাড়া, থানা—ফরিদপুর, জেলা—পাবনাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৮৫/২০২৬ (ফরিদপুর)-এ বিএসটিআই আইন-২০১৮-এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ নগদে আদায় করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা খাদ্য ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও নির্ধারিত মান বজায় রাখার বিষয়ে সতর্ক করেন।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒