Loading stocks...

বামনায় জমি নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলার অভিযোগ, বিচার চান ভুক্তভোগীরা

বরগুনার বামনা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহতদের দাবি, জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বামনা থানার পুলিশ জানিয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলার নালিশে উল্লেখ রয়েছে। আহতরা হলেন শুকুর আকনের দুই ছেলে খলিল আকন ও জলিল আকন এবং হযরত আলী আকনের ছেলে শুকুর আকন।

আহতরা হামলায় জড়িত হিসেবে ছয়জনের নাম জানিয়েছেন। তাঁরা হলেন জাহাঙ্গীরের ছেলে সজীব, হযরত আলী আকনের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীর আকনের ছেলে শামীম, জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম এবং হযরত আলী আকনের দুই সন্তান তাজিনুর ও এলাচি।

ভুক্তভোগীদের অভিযোগ, পৈতৃক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে তাঁদের ওপর হামলা চালানো হয়। ঘটনার দিন দা, লাঠি ও লোহার পাইপ নিয়ে হামলাকারীরা বাড়ির সামনে এসে গালিগালাজ ও জমি ছেড়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তাঁদের মারধর করা হয়। জমি নিয়ে বিরোধের কারণে তাঁদের মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন আহতরা।

মামলার নালিশে বলা হয়েছে, হামলার সময় একজনের মাথায় দা দিয়ে এবং আরেকজনের হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরিবারের এক নারী সদস্য তাঁদের রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাদীর অভিযোগ, হামলার সময় একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। নালিশে এসব অলংকারের মূল্য তিন লাখ সত্তর হাজার টাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য সঙ্গে রাখা ষাট হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় জলিল বাদী হয়ে বরগুনার বামনা আমলি আদালতে নালিশি মামলা করেছেন। আহতরা ছয়জনের বিরুদ্ধে অভিযোগ জানালেও সরবরাহ করা মামলার নথিতে প্রথম তিনজনের নাম আসামি হিসেবে রয়েছে; পরের তিনজনের নাম কেটে দেওয়া দেখা যায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। বামনা থানার পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বামনায় জমি নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলার অভিযোগ, বিচার চান ভুক্তভোগীরা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বরগুনার বামনা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আহতদের দাবি, জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বামনা থানার পুলিশ জানিয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৪ অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মামলার নালিশে উল্লেখ রয়েছে। আহতরা হলেন শুকুর আকনের দুই ছেলে খলিল আকন ও জলিল আকন এবং হযরত আলী আকনের ছেলে শুকুর আকন।

আহতরা হামলায় জড়িত হিসেবে ছয়জনের নাম জানিয়েছেন। তাঁরা হলেন জাহাঙ্গীরের ছেলে সজীব, হযরত আলী আকনের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীর আকনের ছেলে শামীম, জাহাঙ্গীরের স্ত্রী হাওয়া বেগম এবং হযরত আলী আকনের দুই সন্তান তাজিনুর ও এলাচি।

ভুক্তভোগীদের অভিযোগ, পৈতৃক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে তাঁদের ওপর হামলা চালানো হয়। ঘটনার দিন দা, লাঠি ও লোহার পাইপ নিয়ে হামলাকারীরা বাড়ির সামনে এসে গালিগালাজ ও জমি ছেড়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তাঁদের মারধর করা হয়। জমি নিয়ে বিরোধের কারণে তাঁদের মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন আহতরা।

মামলার নালিশে বলা হয়েছে, হামলার সময় একজনের মাথায় দা দিয়ে এবং আরেকজনের হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরিবারের এক নারী সদস্য তাঁদের রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাদীর অভিযোগ, হামলার সময় একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেওয়া হয়। নালিশে এসব অলংকারের মূল্য তিন লাখ সত্তর হাজার টাকা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য সঙ্গে রাখা ষাট হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় জলিল বাদী হয়ে বরগুনার বামনা আমলি আদালতে নালিশি মামলা করেছেন। আহতরা ছয়জনের বিরুদ্ধে অভিযোগ জানালেও সরবরাহ করা মামলার নথিতে প্রথম তিনজনের নাম আসামি হিসেবে রয়েছে; পরের তিনজনের নাম কেটে দেওয়া দেখা যায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। বামনা থানার পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒