Loading stocks...

জয়ের কাছে গিয়েও হতাশ বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেদিকউল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও লেজের সারির ব্যাটারদের দৃঢ় প্রতিরোধে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় আফগানিস্তান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের বড় লক্ষ্য তাড়ায় পঞ্চম দিন শেষে ৮ উইকেটে ৩৩৪ রান তোলে তারা।

পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৭টি উইকেট, অন্যদিকে আফগানিস্তানের দরকার ছিল ৩৪৭ রান। নাজমুল হোসেন শান্তর দলের জয়ের পথে সবচেয়ে বড় বাধা ছিলেন আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। তিনি ৩৩২ বল খেলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১১ রান করেন। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন তিনি।

আতালের বিদায়ের পরও শেষ দিকের উইকেটগুলো দ্রুত তুলতে পারেনি বাংলাদেশ। ইয়ামিন আহমাদজাই ৮৫ বল খেলে ১৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন। এ ছাড়া হাশমতউল্লাহ শহিদি ও ইকরাম আলী খিলদের প্রতিরোধ এবং শেষ দিকে দুটি রানআউটের সুযোগ হাতছাড়া ও হাসান মাহমুদের সহজ ক্যাচ মিসে বাংলাদেশের জয় হাতছাড়া হয়।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করে এবং হাসান মাহমুদের ৫ উইকেটে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হলে ১০৬ রানের লিড পায় দল। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মিরাজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু শেষ ইনিংসে আফগান ব্যাটারদের লড়াইয়ে ম্যাচটি ড্রয়ে রূপ নেয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জয়ের কাছে গিয়েও হতাশ বাংলাদেশ, আবুধাবি টেস্ট ড্র

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। সেদিকউল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরি ও লেজের সারির ব্যাটারদের দৃঢ় প্রতিরোধে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় আফগানিস্তান। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের বড় লক্ষ্য তাড়ায় পঞ্চম দিন শেষে ৮ উইকেটে ৩৩৪ রান তোলে তারা।

পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৭টি উইকেট, অন্যদিকে আফগানিস্তানের দরকার ছিল ৩৪৭ রান। নাজমুল হোসেন শান্তর দলের জয়ের পথে সবচেয়ে বড় বাধা ছিলেন আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। তিনি ৩৩২ বল খেলে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১১ রান করেন। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন তিনি।

আতালের বিদায়ের পরও শেষ দিকের উইকেটগুলো দ্রুত তুলতে পারেনি বাংলাদেশ। ইয়ামিন আহমাদজাই ৮৫ বল খেলে ১৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন। এ ছাড়া হাশমতউল্লাহ শহিদি ও ইকরাম আলী খিলদের প্রতিরোধ এবং শেষ দিকে দুটি রানআউটের সুযোগ হাতছাড়া ও হাসান মাহমুদের সহজ ক্যাচ মিসে বাংলাদেশের জয় হাতছাড়া হয়।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করে এবং হাসান মাহমুদের ৫ উইকেটে আফগানিস্তান ২৪০ রানে অলআউট হলে ১০৬ রানের লিড পায় দল। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের সেঞ্চুরি ও মিরাজের অর্ধশতকে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু শেষ ইনিংসে আফগান ব্যাটারদের লড়াইয়ে ম্যাচটি ড্রয়ে রূপ নেয়।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒