Loading stocks...

উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার

 কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পা বিচ্ছিন্ন করে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রাব্বির (২২) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাচ্চু মিয়া গত প্রায় ৫০ বছর ধরে রংপুর শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দুদিন আগে তিনি উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে তার বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। অন্যদিকে, এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া (অভিযুক্ত রাব্বির বাবা) কগাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকেন। ঘটনার দিন নাতি রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে এবং রাতে ছোট দাদা বাচ্চু মিয়ার সাথে একই কক্ষে ঘুমাতে যায়।

রাত আনুমানিক ১টার দিকে নাতি রাব্বি তার আপন দাদা এক্কাবর আলী ও দাদীকে ডেকে তুলে জানায় যে সে একটি ‘দুর্ঘটনা’ ঘটিয়েছে।

এক্কাবর আলী জানান, “ডাক শুনে ওঠার পর নাতির হাতে রক্তমাখা ছোরা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে সে হাত থেকে ছোরাটি মাটিতে ফেলে দেয়। আমি ঘরের ভেতর গিয়ে দেখি ছোট ভাই বাচ্চুর হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত লাশ বিছানায় পড়ে আছে।”

এ সময় স্বজনদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘাতক নাতি রাব্বি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েছিল।

খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে তবকপুর তার নানার বাড়ি থেকে আটক করা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

 কুড়িগ্রামের উলিপুরে ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পা বিচ্ছিন্ন করে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার নাতি রাব্বির (২২) বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাচ্চু মিয়া গত প্রায় ৫০ বছর ধরে রংপুর শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দুদিন আগে তিনি উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে তার বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন। অন্যদিকে, এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া (অভিযুক্ত রাব্বির বাবা) কগাজীপুরের মনিপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকেন। ঘটনার দিন নাতি রাব্বি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে এবং রাতে ছোট দাদা বাচ্চু মিয়ার সাথে একই কক্ষে ঘুমাতে যায়।

রাত আনুমানিক ১টার দিকে নাতি রাব্বি তার আপন দাদা এক্কাবর আলী ও দাদীকে ডেকে তুলে জানায় যে সে একটি ‘দুর্ঘটনা’ ঘটিয়েছে।

এক্কাবর আলী জানান, “ডাক শুনে ওঠার পর নাতির হাতে রক্তমাখা ছোরা দেখতে পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে সে হাত থেকে ছোরাটি মাটিতে ফেলে দেয়। আমি ঘরের ভেতর গিয়ে দেখি ছোট ভাই বাচ্চুর হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত লাশ বিছানায় পড়ে আছে।”

এ সময় স্বজনদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই ঘাতক নাতি রাব্বি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েছিল।

খবর পেয়ে উলিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে তবকপুর তার নানার বাড়ি থেকে আটক করা রয়েছে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒