Loading stocks...

টাঙ্গাইলের এলেঙ্গায় গ্যাস লাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ, বন্ধ ৬টি সিএনজি ফিলিং স্টেশন

স্টাফ রিপোর্টার, শান্ত পালঃটাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের নির্মাণকাজ চলাকালে গ্যাসের মূল সঞ্চালন লাইনে ফাটল দেখা দেওয়ায় প্রায় ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে অন্তত ৬টি সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।শুক্রবার (৩০ জুলাই) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে নির্মাণাধীন ফ্লাইওভারের ৪ নম্বর পিলারের পাইলিং কাজের সময় দুর্ঘটনাবশত গ্যাস লাইনে আঘাত লাগে। এতে পাইপলাইন ফেটে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে থাকে। বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচলও বন্ধ রাখা হয়।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট গ্যাস কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।এদিকে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এলেঙ্গা ও আশপাশের এলাকার প্রায় ১৮ হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। পাশাপাশি ৬টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকায় যানবাহনের চালকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে পাইপলাইন মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

টাঙ্গাইলের এলেঙ্গায় গ্যাস লাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ, বন্ধ ৬টি সিএনজি ফিলিং স্টেশন
🔒