Loading stocks...

ঢাকায় শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব

রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব। আজ বিকেল ৩টায় রাজধানীর স্বামীবাগ মন্দির থেকে এই রথ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছাবে।

এবারের রথযাত্রার রুট হিসেবে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় নির্ধারণ করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে এক সপ্তাহ অবস্থানের পর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে পুনরায় স্বামীবাগ মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জানিয়েছে, এ বছর বাংলাদেশে তাদের উদ্যোগে মোট ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পুরীর রথযাত্রার পর ঢাকার এই আয়োজনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে বিবেচনা করা হয়।

১৯৬৭ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রার বিশ্বায়ন শুরু করেন ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। বর্তমানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন ও পাকিস্তানসহ বিশ্বের প্রায় প্রতিটি প্রধান শহরে এই উৎসব পালিত হচ্ছে। উৎসবটি ঘিরে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

প্রবাসীর সর্বস্ব লুট: কোটচাঁদপুরে স্ত্রীর প্রতারণা ও কথিত এনসিপি নেতার প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ

বায়তুল মামুর মাদরাসায় অভিভাবক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

১১ দলীয় জোটে টানাপোড়েন, ৭ দলকে নিয়ে হেফাজতের নতুন উদ্যোগ

দৈনিক জিরো টেন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীসহ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব। আজ বিকেল ৩টায় রাজধানীর স্বামীবাগ মন্দির থেকে এই রথ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে পৌঁছাবে।

এবারের রথযাত্রার রুট হিসেবে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহীদ মিনার ও পলাশীর মোড় নির্ধারণ করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে এক সপ্তাহ অবস্থানের পর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে পুনরায় স্বামীবাগ মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জানিয়েছে, এ বছর বাংলাদেশে তাদের উদ্যোগে মোট ১২৮টি রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পুরীর রথযাত্রার পর ঢাকার এই আয়োজনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবে বিবেচনা করা হয়।

১৯৬৭ সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রথম রথযাত্রার বিশ্বায়ন শুরু করেন ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। বর্তমানে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন ও পাকিস্তানসহ বিশ্বের প্রায় প্রতিটি প্রধান শহরে এই উৎসব পালিত হচ্ছে। উৎসবটি ঘিরে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক জিরো টেন

প্রকাশক ও সম্পাদক:
মোসা: হাফসা আক্তার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒