Loading stocks...

দলীয় নিয়োগের কড়া সমালোচনা এনসিপি সংসদ সদস্য আখতারের

‘জুলাই শ্রমিক জাগরণ’ শিরোনামে অনুষ্ঠানে জাতীয় রিকশা–ভ্যান চালক শক্তি নামে নতুন একটি সংগঠনের ঘোষণা দেওয়া হয়। ২৫ জুলাইছবি: প্রথম আলো

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় পদধারীদের চুক্তিভিত্তিক নিয়োগের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির শ্রমিক সংগঠন 'জাতীয় শ্রমিক শক্তি' আয়োজিত 'জুলাই শ্রমিক জাগরণ' অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।

আখতার হোসেন বলেন, যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেখানে সরকার যদি দলীয় নেতা-কর্মীদের নিয়োগ দেয়, তবে দেশে গণতন্ত্র অবশিষ্ট থাকে না। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সব স্তরে ক্ষমতাসীন দলের ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর সমালোচনাও করেন তিনি।

অনুষ্ঠানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি সরকারকে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা বন্ধ করে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে 'জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি' নামে এনসিপির নতুন একটি সহযোগী সংগঠনের কমিটিও ঘোষণা করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

প্রবাসীর সর্বস্ব লুট: কোটচাঁদপুরে স্ত্রীর প্রতারণা ও কথিত এনসিপি নেতার প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ

বায়তুল মামুর মাদরাসায় অভিভাবক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

১১ দলীয় জোটে টানাপোড়েন, ৭ দলকে নিয়ে হেফাজতের নতুন উদ্যোগ

দৈনিক জিরো টেন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দলীয় নিয়োগের কড়া সমালোচনা এনসিপি সংসদ সদস্য আখতারের

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালকসহ সরকারের ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় পদধারীদের চুক্তিভিত্তিক নিয়োগের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির শ্রমিক সংগঠন 'জাতীয় শ্রমিক শক্তি' আয়োজিত 'জুলাই শ্রমিক জাগরণ' অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।

আখতার হোসেন বলেন, যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেখানে সরকার যদি দলীয় নেতা-কর্মীদের নিয়োগ দেয়, তবে দেশে গণতন্ত্র অবশিষ্ট থাকে না। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সব স্তরে ক্ষমতাসীন দলের ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসানোর সমালোচনাও করেন তিনি।

অনুষ্ঠানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি সরকারকে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা বন্ধ করে জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন জুলাই আন্দোলনে শ্রমিকদের অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে 'জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি' নামে এনসিপির নতুন একটি সহযোগী সংগঠনের কমিটিও ঘোষণা করা হয়।

দৈনিক জিরো টেন

প্রকাশক ও সম্পাদক:
মোসা: হাফসা আক্তার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒