Loading stocks...

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য প্রশাসনের বিশেষ সতর্কতা

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হাওর পর্যটনের অন্যতম আকর্ষণ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক এবং হাউসবোট পরিচালনাকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

জেলা এবং ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অব্যাহত বর্ষণ চলছে। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে এবং কিছু নদী বিপদসীমা অতিক্রম করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের নির্দেশনায়। অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফজ্যাকেট ও লাইফবয় রিং-এর ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার জন্য হাউসবোট মালিক ও পর্যটকদের অনুরোধ করা হয়েছে।

বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা এলে অবিলম্বে তা বাস্তবায়ন করার কথাও জানিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান জানান যে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং এই মুহূর্তে হাওরে পর্যটন ঝুঁকিপূর্ণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

প্রবাসীর সর্বস্ব লুট: কোটচাঁদপুরে স্ত্রীর প্রতারণা ও কথিত এনসিপি নেতার প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ

বায়তুল মামুর মাদরাসায় অভিভাবক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

১১ দলীয় জোটে টানাপোড়েন, ৭ দলকে নিয়ে হেফাজতের নতুন উদ্যোগ

দৈনিক জিরো টেন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের জন্য প্রশাসনের বিশেষ সতর্কতা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হাওর পর্যটনের অন্যতম আকর্ষণ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী পর্যটক এবং হাউসবোট পরিচালনাকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সতর্কবার্তা দেওয়া হয়।

জেলা এবং ভারতের মেঘালয়ে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অব্যাহত বর্ষণ চলছে। এতে সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ জেলার নদ-নদীর পানি বাড়ছে এবং কিছু নদী বিপদসীমা অতিক্রম করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে হাওরে নৌযান চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে পর্যটকদের নিয়ে হাওরে যাত্রা না করার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের নির্দেশনায়। অতিরিক্ত যাত্রী পরিহার করে হাউসবোটে মানসম্মত লাইফজ্যাকেট ও লাইফবয় রিং-এর ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা মেনে চলার জন্য হাউসবোট মালিক ও পর্যটকদের অনুরোধ করা হয়েছে।

বন্যা পরিস্থিতির অবনতি হলে হাউসবোট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা এলে অবিলম্বে তা বাস্তবায়ন করার কথাও জানিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান জানান যে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এবং এই মুহূর্তে হাওরে পর্যটন ঝুঁকিপূর্ণ।

দৈনিক জিরো টেন

প্রকাশক ও সম্পাদক:
মোসা: হাফসা আক্তার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒