Loading stocks...

পবিত্র আশুরা: ফেরাউনের পতন ও ইতিহাসের অনন্য শিক্ষা

মহাগ্রন্থ আল-কোরআনে বর্ণিত অন্যতম শিক্ষণীয় ঘটনা হলো স্বৈরাচারী ফেরাউনের পতন। ইতিহাসে চরম জালেম ও দাম্ভিক হিসেবে পরিচিত মিশরের এই শাসকের সলিল সমাধি ঘটেছিল ১০ মহররম তথা পবিত্র আশুরার দিনে। মূলত ‘ফেরাউন’ বা ‘ফারাও’ ছিল প্রাচীন মিশরের শাসকদের উপাধি।

মহান আল্লাহ হজরত মুসা (আ.)-কে নবুয়ত দিয়ে ফেরাউনকে একত্ববাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। তবে অতি অহংকারী ফেরাউন নিজেকে মিশরের 'রব' দাবি করে মুসা (আ.)-এর দেখানো নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে। জুলুমের একপর্যায়ে সে বনি ইসরাইল জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়।

মুসা (আ.) যখন অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাচ্ছিলেন, তখন ফেরাউন সসৈন্যে তাদের পিছু ধাওয়া করে। এ সময় মহান আল্লাহ অলৌকিকভাবে লোহিত সাগরকে দুই ভাগে ভাগ করে মুসা (আ.) ও তাঁর অনুসারীদের পার হওয়ার রাস্তা করে দেন। কিন্তু ফেরাউন ও তার বাহিনী সেই রাস্তায় প্রবেশ করলে লোহিত সাগরের পানি পুনরায় একত্রিত হয়ে তাদের সলিল সমাধি ঘটে।

সুরা ইউনুসে বর্ণিত রয়েছে, ডুবে মরার আগমুহূর্তে ফেরাউন বিশ্বাস করার কথা বললেও তা কবুল হয়নি। তবে মহান আল্লাহ তার মৃতদেহ রক্ষা করেছিলেন যেন তা পরবর্তী প্রজন্মের জন্য বড় নিদর্শন হয়ে থাকে। আজ অবধি মিশরের জাদুঘরে সংরক্ষিত সেই দেহটি ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে আছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করে ইহুদিদের এই দিনে রোজা পালন করতে দেখে কারণ জানতে চান। তারা হযরত মুসা (আ.)-এর অলৌকিক মুক্তির কথা জানালে নবীজি (সা.) বলেন, ‘মুসা (আ.)-এর আদর্শ পালনে আমরাই তাদের চেয়ে বেশি হকদার।’ এরপর তিনি নিজে রোজা রাখেন এবং সুন্নত অনুযায়ী ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মহররম দুটি রোজা পালনের নির্দেশ দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

প্রবাসীর সর্বস্ব লুট: কোটচাঁদপুরে স্ত্রীর প্রতারণা ও কথিত এনসিপি নেতার প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ

বায়তুল মামুর মাদরাসায় অভিভাবক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

১১ দলীয় জোটে টানাপোড়েন, ৭ দলকে নিয়ে হেফাজতের নতুন উদ্যোগ

দৈনিক জিরো টেন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

পবিত্র আশুরা: ফেরাউনের পতন ও ইতিহাসের অনন্য শিক্ষা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

মহাগ্রন্থ আল-কোরআনে বর্ণিত অন্যতম শিক্ষণীয় ঘটনা হলো স্বৈরাচারী ফেরাউনের পতন। ইতিহাসে চরম জালেম ও দাম্ভিক হিসেবে পরিচিত মিশরের এই শাসকের সলিল সমাধি ঘটেছিল ১০ মহররম তথা পবিত্র আশুরার দিনে। মূলত ‘ফেরাউন’ বা ‘ফারাও’ ছিল প্রাচীন মিশরের শাসকদের উপাধি।

মহান আল্লাহ হজরত মুসা (আ.)-কে নবুয়ত দিয়ে ফেরাউনকে একত্ববাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। তবে অতি অহংকারী ফেরাউন নিজেকে মিশরের 'রব' দাবি করে মুসা (আ.)-এর দেখানো নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে। জুলুমের একপর্যায়ে সে বনি ইসরাইল জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়।

মুসা (আ.) যখন অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাচ্ছিলেন, তখন ফেরাউন সসৈন্যে তাদের পিছু ধাওয়া করে। এ সময় মহান আল্লাহ অলৌকিকভাবে লোহিত সাগরকে দুই ভাগে ভাগ করে মুসা (আ.) ও তাঁর অনুসারীদের পার হওয়ার রাস্তা করে দেন। কিন্তু ফেরাউন ও তার বাহিনী সেই রাস্তায় প্রবেশ করলে লোহিত সাগরের পানি পুনরায় একত্রিত হয়ে তাদের সলিল সমাধি ঘটে।

সুরা ইউনুসে বর্ণিত রয়েছে, ডুবে মরার আগমুহূর্তে ফেরাউন বিশ্বাস করার কথা বললেও তা কবুল হয়নি। তবে মহান আল্লাহ তার মৃতদেহ রক্ষা করেছিলেন যেন তা পরবর্তী প্রজন্মের জন্য বড় নিদর্শন হয়ে থাকে। আজ অবধি মিশরের জাদুঘরে সংরক্ষিত সেই দেহটি ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে আছে।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করে ইহুদিদের এই দিনে রোজা পালন করতে দেখে কারণ জানতে চান। তারা হযরত মুসা (আ.)-এর অলৌকিক মুক্তির কথা জানালে নবীজি (সা.) বলেন, ‘মুসা (আ.)-এর আদর্শ পালনে আমরাই তাদের চেয়ে বেশি হকদার।’ এরপর তিনি নিজে রোজা রাখেন এবং সুন্নত অনুযায়ী ৯ ও ১০ অথবা ১০ ও ১১ মহররম দুটি রোজা পালনের নির্দেশ দেন।

দৈনিক জিরো টেন

প্রকাশক ও সম্পাদক:
মোসা: হাফসা আক্তার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒