Loading stocks...

১১-দলীয় ঐক্যের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে অংশ নেয় খেলাফত মজলিস। আজ শনিবার সকালেছবি: প্রথম আলো

১১–দলীয় ঐক্যের কোনো কর্মসূচিতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। এখন থেকে তারা এককভাবে নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পর দ্বিতীয় দল হিসেবে তারা এই ঐক্য থেকে সরে এল।

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১–দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল যা নির্বাচন শেষ হওয়ার পর কার্যকারিতা হারিয়েছে। ভবিষ্যতে দেশ ও ইসলামের প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সংসদে তাদের দলের সদস্যরা বিরোধীদলীয় ভূমিকা পালন করবেন।

অধিবেশনে সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে। গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী সেপ্টেম্বর মাসে বিভাগীয় শহর ও জেলা সদরে গণসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

প্রবাসীর সর্বস্ব লুট: কোটচাঁদপুরে স্ত্রীর প্রতারণা ও কথিত এনসিপি নেতার প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ

বায়তুল মামুর মাদরাসায় অভিভাবক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

১১ দলীয় জোটে টানাপোড়েন, ৭ দলকে নিয়ে হেফাজতের নতুন উদ্যোগ

দৈনিক জিরো টেন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

১১-দলীয় ঐক্যের কর্মসূচি ছাড়ল খেলাফত মজলিস

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

১১–দলীয় ঐক্যের কোনো কর্মসূচিতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। এখন থেকে তারা এককভাবে নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের পর দ্বিতীয় দল হিসেবে তারা এই ঐক্য থেকে সরে এল।

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১–দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল যা নির্বাচন শেষ হওয়ার পর কার্যকারিতা হারিয়েছে। ভবিষ্যতে দেশ ও ইসলামের প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সংসদে তাদের দলের সদস্যরা বিরোধীদলীয় ভূমিকা পালন করবেন।

অধিবেশনে সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের পূর্ণাঙ্গ রায়কে পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধনের বিশেষ কমিটি গঠন করেছে। গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী সেপ্টেম্বর মাসে বিভাগীয় শহর ও জেলা সদরে গণসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দৈনিক জিরো টেন

প্রকাশক ও সম্পাদক:
মোসা: হাফসা আক্তার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒