Loading stocks...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই হাজিরা দেশে পৌঁছান।

পরিচালিত ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্য মতে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন।

চলতি হজ মৌসুমে এ পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান। এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। এরপর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। গত ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

প্রবাসীর সর্বস্ব লুট: কোটচাঁদপুরে স্ত্রীর প্রতারণা ও কথিত এনসিপি নেতার প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ

বায়তুল মামুর মাদরাসায় অভিভাবক এ সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, আহত ১

টাংগাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ

দুর্গাপুর উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি গঠন

গোপালগঞ্জ ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

কাফরুলে যুবদল নেতার ওপর গুলিবর্ষণ ও হত্যা: সুষ্ঠু তদন্তের দাবি

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

১১ দলীয় জোটে টানাপোড়েন, ৭ দলকে নিয়ে হেফাজতের নতুন উদ্যোগ

দৈনিক জিরো টেন

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন হাজি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই হাজিরা দেশে পৌঁছান।

পরিচালিত ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্য মতে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন।

চলতি হজ মৌসুমে এ পর্যন্ত মোট ৫২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান। এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর গত ১৭ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয়। এরপর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। গত ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

দৈনিক জিরো টেন

প্রকাশক ও সম্পাদক:
মোসা: হাফসা আক্তার

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒