Loading stocks...

উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা, সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মাহাতাব ফারাবী

উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৮ আগস্ট) উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে মো. মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে এন এ এহসান মাহাতাব ফারাবী নির্বাচিত হন।

উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, গত ২২ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে বিভিন্ন পদে ফলাফল ও সাংগঠনিক বিষয় নিয়ে উদ্ভূত পরিস্থিতির পর নির্বাচন কমিশনের সভায় পুনরায় বিষয়টি পর্যালোচনা করা হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি পদে মো. মাসুদ পারভেজকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের অন্যান্য পদেও বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য আব্দুর রউফ চৌধুরী।

নির্বাচন কমিশনের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান উত্তরা প্রেসক্লাবের অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার এবিএম মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশনার জুয়েল আনন্দ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী কমিটি ২০২৫-২৬-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিদায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উত্তরা প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটির মধ্যে ১২ জনকে শপথবাক্য পাঠ করানো হয়। তবে মহিলা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী নির্বাচিত না হওয়ায় পদটি আপাতত সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তীতে এ পদে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উত্তরা এলাকার সাংবাদিকদের পেশাগত মর্যাদা, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে উত্তরা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি উত্তরা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা, সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মাহাতাব ফারাবী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও বিদায়ী কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৮ আগস্ট) উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে সভাপতি পদে মো. মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদক পদে এন এ এহসান মাহাতাব ফারাবী নির্বাচিত হন।

উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, গত ২২ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে বিভিন্ন পদে ফলাফল ও সাংগঠনিক বিষয় নিয়ে উদ্ভূত পরিস্থিতির পর নির্বাচন কমিশনের সভায় পুনরায় বিষয়টি পর্যালোচনা করা হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি পদে মো. মাসুদ পারভেজকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাবের অন্যান্য পদেও বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মানিক খান, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সাংগঠনিক সম্পাদক শিপার মাহমুদ, অর্থ সম্পাদক শাহজালাল জুয়েল, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বপন রানা সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম হাসান, সমাজসেবা সম্পাদক আবুল কালাম আজাদ এবং কার্যকরী সদস্য আব্দুর রউফ চৌধুরী।

নির্বাচন কমিশনের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত সংশোধিত চূড়ান্ত ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান উত্তরা প্রেসক্লাবের অতিরিক্ত নির্বাচন কমিশনার আব্দুল আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার এবিএম মনিরুজ্জামান এবং নির্বাচন কমিশনার জুয়েল আনন্দ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী কমিটি ২০২৫-২৬-এর সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিদায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উত্তরা প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নবনির্বাচিত ১৩ সদস্যের কমিটির মধ্যে ১২ জনকে শপথবাক্য পাঠ করানো হয়। তবে মহিলা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী নির্বাচিত না হওয়ায় পদটি আপাতত সংরক্ষিত রাখা হয়েছে। পরবর্তীতে এ পদে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়।

এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উত্তরা এলাকার সাংবাদিকদের পেশাগত মর্যাদা, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তরা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আগামী দিনে উত্তরা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি উত্তরা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒