Loading stocks...

নৌযান শুমারিতে অনিয়মের অভিযোগ, আবেদন-পরীক্ষা ছাড়াই তথ্য সংগ্রহকারী নিয়োগ

পাবনার ভাঙ্গুড়ায় নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে উপজেলা পরিসংখ্যান অফিসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ১২ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হলেও এ জন্য কোনো আবেদন গ্রহণ বা পরীক্ষা নেওয়া হয়নি। অথচ জেলার অন্যান্য উপজেলায় আবেদন ও পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ১৫ আগস্ট ভাঙ্গুড়ায় নৌযান শুমারির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগেই তথ্য সংগ্রহকারীদের নিয়োগ দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে তথ্য সংগ্রহকারী হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিসংখ্যান অফিসে কর্মরত আরও চারজনকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারীদের দাবি, কোনো ধরনের আবেদন আহ্বান, যাচাই-বাছাই বা পরীক্ষা ছাড়াই ইউনিয়নভিত্তিক লোক নেওয়া হয়েছে। এতে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এমন অভিযোগের মধ্যেই গত ২০ আগস্ট থেকে ভাঙ্গুড়ায় নৌযান শুমারি শুরু হয়েছে। শুমারি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।

এদিকে, মন্ডুতোষ ইউনিয়ন থেকে নৌযান শুমারির জন্য লোক নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফেরদৌস আলম। তিনি বলেন, তাঁর ইউনিয়ন থেকে নৌযান শুমারিতে লোক নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

অন্যদিকে, উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা শাওনের কাছে আবেদন ও পরীক্ষা ছাড়া তথ্য সংগ্রহকারী নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন উপজেলায় আবেদন ও পরীক্ষা নেওয়া হলেও ভাঙ্গুড়ায় নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ছিল। ইউএনও তাঁর মতো করে লোক নিয়োগ দিয়েছেন।

আবেদন ও পরীক্ষা ছাড়া কীভাবে নিয়োগ দেওয়া হলো—এ বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা শাওন বলেন, “এটি ইউএনওর দায়িত্ব ছিল। তিনি যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।”

নৌযান শুমারির মতো সরকারি গুরুত্বপূর্ণ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদন বা পরীক্ষা না নেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা ও তদন্ত দাবি করেছেন অভিযোগকারীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নৌযান শুমারিতে অনিয়মের অভিযোগ, আবেদন-পরীক্ষা ছাড়াই তথ্য সংগ্রহকারী নিয়োগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

পাবনার ভাঙ্গুড়ায় নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে উপজেলা পরিসংখ্যান অফিসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ১২ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হলেও এ জন্য কোনো আবেদন গ্রহণ বা পরীক্ষা নেওয়া হয়নি। অথচ জেলার অন্যান্য উপজেলায় আবেদন ও পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গত ১৫ আগস্ট ভাঙ্গুড়ায় নৌযান শুমারির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগেই তথ্য সংগ্রহকারীদের নিয়োগ দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে তথ্য সংগ্রহকারী হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিসংখ্যান অফিসে কর্মরত আরও চারজনকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগকারীদের দাবি, কোনো ধরনের আবেদন আহ্বান, যাচাই-বাছাই বা পরীক্ষা ছাড়াই ইউনিয়নভিত্তিক লোক নেওয়া হয়েছে। এতে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এমন অভিযোগের মধ্যেই গত ২০ আগস্ট থেকে ভাঙ্গুড়ায় নৌযান শুমারি শুরু হয়েছে। শুমারি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।

এদিকে, মন্ডুতোষ ইউনিয়ন থেকে নৌযান শুমারির জন্য লোক নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফেরদৌস আলম। তিনি বলেন, তাঁর ইউনিয়ন থেকে নৌযান শুমারিতে লোক নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

অন্যদিকে, উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা শাওনের কাছে আবেদন ও পরীক্ষা ছাড়া তথ্য সংগ্রহকারী নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন উপজেলায় আবেদন ও পরীক্ষা নেওয়া হলেও ভাঙ্গুড়ায় নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর ছিল। ইউএনও তাঁর মতো করে লোক নিয়োগ দিয়েছেন।

আবেদন ও পরীক্ষা ছাড়া কীভাবে নিয়োগ দেওয়া হলো—এ বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা শাওন বলেন, “এটি ইউএনওর দায়িত্ব ছিল। তিনি যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন।”

নৌযান শুমারির মতো সরকারি গুরুত্বপূর্ণ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদন বা পরীক্ষা না নেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা ও তদন্ত দাবি করেছেন অভিযোগকারীরা।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒