Loading stocks...

বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, দেশের বিক্রয় পেশাজীবীদের চাকরির নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে খুব শিগগিরই বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের অসংখ্য বিক্রয় পেশাজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ পেশার জন্য সুনির্দিষ্ট চাকরি নীতিমালা না থাকায় অনেক ক্ষেত্রেই তারা নানা ধরনের অবহেলা, অনিশ্চয়তা ও বৈষম্যের শিকার হচ্ছেন।

মোঃ আরিফুর রহমান আরও বলেন, অনেক কোম্পানি নিজেদের ইচ্ছামতো কর্মী নিয়োগ ও ছাঁটাই করে থাকে। চাকরির শর্ত, কর্মঘণ্টা, বেতন-ভাতা, ছুটিসহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। ফলে একজন বিক্রয় পেশাজীবী দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে কাজ করার পরও তার চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকেন।

তিনি বলেন, বিক্রয় পেশাজীবীদের শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হলে তাদের চাকরির ক্ষেত্রে একটি সুস্পষ্ট, যুগোপযোগী ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে শ্রম আইন ও প্রচলিত বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোম্পানি কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান—আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্রুত একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করুন।

অন্যথায়, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে—ইনশাআল্লাহ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আরিফুর রহমান বলেন, দেশের বিক্রয় পেশাজীবীদের চাকরির নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে খুব শিগগিরই বিক্রয় পেশাজীবীদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের অসংখ্য বিক্রয় পেশাজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ পেশার জন্য সুনির্দিষ্ট চাকরি নীতিমালা না থাকায় অনেক ক্ষেত্রেই তারা নানা ধরনের অবহেলা, অনিশ্চয়তা ও বৈষম্যের শিকার হচ্ছেন।

মোঃ আরিফুর রহমান আরও বলেন, অনেক কোম্পানি নিজেদের ইচ্ছামতো কর্মী নিয়োগ ও ছাঁটাই করে থাকে। চাকরির শর্ত, কর্মঘণ্টা, বেতন-ভাতা, ছুটিসহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে। ফলে একজন বিক্রয় পেশাজীবী দীর্ঘদিন একটি প্রতিষ্ঠানে কাজ করার পরও তার চাকরির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকেন।

তিনি বলেন, বিক্রয় পেশাজীবীদের শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে হলে তাদের চাকরির ক্ষেত্রে একটি সুস্পষ্ট, যুগোপযোগী ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা জরুরি। একই সঙ্গে শ্রম আইন ও প্রচলিত বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোম্পানি কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান—আলোচনা ও সমঝোতার মাধ্যমে দ্রুত একটি কার্যকর নীতিমালা প্রণয়ন করুন।

অন্যথায়, বিক্রয় পেশাজীবীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়নে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে—ইনশাআল্লাহ।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒