Loading stocks...

শাহ আমানতে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক, পেস্ট গলিয়ে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ হাসান মুরাদ। বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস হলরুমে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রীর ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে সেটি প্রক্রিয়াজাত করলে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এ ছাড়া যাত্রীর প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটক স্বর্ণের ওজন দাঁড়ায় ৫৩১ গ্রাম।

আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

স্বর্ণ চোরাচালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, স্বর্ণের উৎস ও গন্তব্য কোথায় এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শাহ আমানতে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক, পেস্ট গলিয়ে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ হাসান মুরাদ। বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস হলরুমে তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে যাত্রীর ব্যাগেজের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়। পরে স্বর্ণ কারিগরের মাধ্যমে সেটি প্রক্রিয়াজাত করলে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

এ ছাড়া যাত্রীর প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটক স্বর্ণের ওজন দাঁড়ায় ৫৩১ গ্রাম।

আটক স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

স্বর্ণ চোরাচালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, স্বর্ণের উৎস ও গন্তব্য কোথায় এবং এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒