Loading stocks...

খেলার মাঠ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, রাজউকের উচ্ছেদের প্রতিবাদে ডিয়াবাড়ি ফুটবল একাডেমির

রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ডিয়াবাড়ি ফুটবল একাডেমির মধ্যে বিরোধ চরমে উঠেছে। মাঠে থাকা অবৈধ স্থাপনা সম্প্রতি উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন করেছে ডিয়াবাড়ি ফুটবল একাডেমি।

অন্যদিকে, রাজউকের অনুমোদন ছাড়াই মাঠে একাডেমির কার্যক্রম পরিচালনা, বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে আয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঠ ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন সেক্টর কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা। তাদের দাবি, মাঠটি দখলমুক্ত রেখে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠটি রাজউকের অধীন। সেখানে ডিয়াবাড়ি ফুটবল একাডেমি দীর্ঘদিন ধরে রাজউকের কোনো অনুমোদন ও নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঠটি বাণিজ্যিকভাবে ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগও করেছেন তারা।

সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা মাঠে খেলাধুলা বা অন্যান্য প্রয়োজনে যেতে চাইলে বিভিন্ন বাধার মুখে পড়েন। এমনকি কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তারা।

তাদের মতে, একটি আবাসিক এলাকার খেলার মাঠ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা এবং স্থানীয় বাসিন্দাদের বিনোদনের জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন।

এ বিষয়ে ডিয়াবাড়ি ফুটবল একাডেমির কর্ণধার মহসিনের নকো কাছে জানতে চাওয়া হলে, রাজউকের অনুমোদন ছাড়া কীভাবে সেখানে একাডেমির স্থাপনা নির্মাণ ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— জবাবে তিনি স্থাপনাটিকে ‘অস্থায়ী স্থাপনা’ বলে উল্লেখ করেন।

তবে মাঠটি বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ এবং একাডেমির কার্যক্রম পরিচালনার অনুমোদন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান।

স্থানীয় বাসিন্দারা বলেন, একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়; এটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক যোগাযোগেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেক্টরের কোনো শিশু বা কিশোর যদি বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেতে চায়, তবে তাকে যেন কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বা বাধার মুখে পড়তে না হয়।

এলাকাবাসী এই বিরোধের সুষ্ঠু সমাধান চান। তাদের প্রত্যাশা, রাজউক দ্রুত মাঠটির আইনগত অবস্থান ও ব্যবহারের নিয়ম স্পষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে একদিকে মাঠের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হবে, অন্যদিকে এলাকার মানুষের দীর্ঘদিনের মাঠ ব্যবহারের প্রত্যাশাও পূরণ হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খেলার মাঠ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, রাজউকের উচ্ছেদের প্রতিবাদে ডিয়াবাড়ি ফুটবল একাডেমির

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও ডিয়াবাড়ি ফুটবল একাডেমির মধ্যে বিরোধ চরমে উঠেছে। মাঠে থাকা অবৈধ স্থাপনা সম্প্রতি উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এই উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন করেছে ডিয়াবাড়ি ফুটবল একাডেমি।

অন্যদিকে, রাজউকের অনুমোদন ছাড়াই মাঠে একাডেমির কার্যক্রম পরিচালনা, বাণিজ্যিক ব্যবহারের মাধ্যমে আয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঠ ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন সেক্টর কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিরা। তাদের দাবি, মাঠটি দখলমুক্ত রেখে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠটি রাজউকের অধীন। সেখানে ডিয়াবাড়ি ফুটবল একাডেমি দীর্ঘদিন ধরে রাজউকের কোনো অনুমোদন ও নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঠটি বাণিজ্যিকভাবে ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগও করেছেন তারা।

সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের অভিযোগ, স্থানীয় বাসিন্দারা মাঠে খেলাধুলা বা অন্যান্য প্রয়োজনে যেতে চাইলে বিভিন্ন বাধার মুখে পড়েন। এমনকি কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তারা।

তাদের মতে, একটি আবাসিক এলাকার খেলার মাঠ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা এবং স্থানীয় বাসিন্দাদের বিনোদনের জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন।

এ বিষয়ে ডিয়াবাড়ি ফুটবল একাডেমির কর্ণধার মহসিনের নকো কাছে জানতে চাওয়া হলে, রাজউকের অনুমোদন ছাড়া কীভাবে সেখানে একাডেমির স্থাপনা নির্মাণ ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— জবাবে তিনি স্থাপনাটিকে ‘অস্থায়ী স্থাপনা’ বলে উল্লেখ করেন।

তবে মাঠটি বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ এবং একাডেমির কার্যক্রম পরিচালনার অনুমোদন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান।

স্থানীয় বাসিন্দারা বলেন, একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়; এটি এলাকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক যোগাযোগেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেক্টরের কোনো শিশু বা কিশোর যদি বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেতে চায়, তবে তাকে যেন কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বা বাধার মুখে পড়তে না হয়।

এলাকাবাসী এই বিরোধের সুষ্ঠু সমাধান চান। তাদের প্রত্যাশা, রাজউক দ্রুত মাঠটির আইনগত অবস্থান ও ব্যবহারের নিয়ম স্পষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে একদিকে মাঠের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হবে, অন্যদিকে এলাকার মানুষের দীর্ঘদিনের মাঠ ব্যবহারের প্রত্যাশাও পূরণ হবে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒