Loading stocks...

শাহজালাল ও কমলাপুরে কাস্টমসের অভিযান

বিমানবন্দর-ডাকপথে পণ্য পাচারের সন্দেহ, জব্দ সোয়া কোটি টাকার মালামাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, বিদেশি সিগারেট, আমদানি-নিষিদ্ধ প্রসাধনী, ওষুধ, ল্যাপটপ, মুঠোফোন ও অ্যালকোহলজাতীয় পানীয়।

গত ১৩ ও ১৪ অক্টোবর পরিচালিত এসব অভিযানের তথ্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন থেকে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম, প্রসাধনসামগ্রী, ল্যাপটপ, মুঠোফোন ও অ্যালকোহলজাতীয় পানীয় উদ্ধার করা হয়।

দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৩২টি ল্যাপটপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৭ লিটার অ্যালকোহলজাতীয় পানীয়, ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ৬৪ দশমিক ১৮ কেজি আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

ডাক ও রেলপথে পণ্য পাঠানোর পরিকল্পনা

অভিযানের অংশ হিসেবে ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৮৭টি আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম ও ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইআইডির দাবি, পণ্যগুলো আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস) কেন্দ্র হয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর পরিকল্পনা ছিল। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বিমানবন্দর, ডাক বিভাগ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের একটি সম্ভাব্য চোরাচালান কৌশলের তথ্য পাওয়া গেছে।

জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌন উত্তেজক ওষুধের ব্যবহার এবং নির্ধারিত তাপমাত্রা বজায় না রেখে ইনসুলিন পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র এবং রেলপথে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিমানবন্দর-ডাকপথে পণ্য পাচারের সন্দেহ, জব্দ সোয়া কোটি টাকার মালামাল

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, বিদেশি সিগারেট, আমদানি-নিষিদ্ধ প্রসাধনী, ওষুধ, ল্যাপটপ, মুঠোফোন ও অ্যালকোহলজাতীয় পানীয়।

গত ১৩ ও ১৪ অক্টোবর পরিচালিত এসব অভিযানের তথ্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কাস্টমসের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন থেকে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম, প্রসাধনসামগ্রী, ল্যাপটপ, মুঠোফোন ও অ্যালকোহলজাতীয় পানীয় উদ্ধার করা হয়।

দুই দিনের অভিযানে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ৩২টি ল্যাপটপ ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৭ লিটার অ্যালকোহলজাতীয় পানীয়, ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ, ৬৪ দশমিক ১৮ কেজি আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

ডাক ও রেলপথে পণ্য পাঠানোর পরিকল্পনা

অভিযানের অংশ হিসেবে ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৭৮৭টি আমদানি-নিষিদ্ধ গৌরি ক্রিম ও ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।

সিআইআইডির দাবি, পণ্যগুলো আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুরের রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস) কেন্দ্র হয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর পরিকল্পনা ছিল। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় বিমানবন্দর, ডাক বিভাগ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের একটি সম্ভাব্য চোরাচালান কৌশলের তথ্য পাওয়া গেছে।

জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌন উত্তেজক ওষুধের ব্যবহার এবং নির্ধারিত তাপমাত্রা বজায় না রেখে ইনসুলিন পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র এবং রেলপথে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒