Loading stocks...

গেণ্ডারিয়ার ঘুণ্টিঘরে এসআরবি ও ডিএনসির অভিযান, আটক ১৪

ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান পরিচালনা করেছে। সোমবার ১৯ অক্টোবর বিকাল ৩টায় ওই অভিযানে দুই নারীসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

ছদ্মবেশে থাকা এসআরবি-৩ ও ডিএনসি সদস্যরা অভিযান শুরু করলে সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযানে অংশ নেওয়া দুই সংস্থার একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার সেখানে অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ গিয়েছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়।

দিনভর নানা আলোচনার মধ্যে সোমবার দুপুরে কয়েকশ নেতাকর্মী সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন।

এদিকে সোমবার এসআরবি ও ডিএনসির অভিযানের আগেও ঘুণ্টিঘর এলাকায় রেললাইন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করতে দেখা যায়। ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান যে এরা সবাই ভাসমান এবং নিয়মিত কাউকে সেখানে রাখতে পারলে সুফল পাওয়া যেত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

গেণ্ডারিয়ার ঘুণ্টিঘরে এসআরবি ও ডিএনসির অভিযান, আটক ১৪

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান পরিচালনা করেছে। সোমবার ১৯ অক্টোবর বিকাল ৩টায় ওই অভিযানে দুই নারীসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।

ছদ্মবেশে থাকা এসআরবি-৩ ও ডিএনসি সদস্যরা অভিযান শুরু করলে সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিযানে অংশ নেওয়া দুই সংস্থার একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার সেখানে অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ গিয়েছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়।

দিনভর নানা আলোচনার মধ্যে সোমবার দুপুরে কয়েকশ নেতাকর্মী সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন।

এদিকে সোমবার এসআরবি ও ডিএনসির অভিযানের আগেও ঘুণ্টিঘর এলাকায় রেললাইন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করতে দেখা যায়। ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান যে এরা সবাই ভাসমান এবং নিয়মিত কাউকে সেখানে রাখতে পারলে সুফল পাওয়া যেত।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒