Loading stocks...

অস্ট্রেলিয়ায় নতুন নেতৃত্বের অপেক্ষায় এবিজেএ: রোববার নির্বাচন

প্রবাসে বাংলা সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সিডনির রকডেল রেড রোজ ফাংশন সেন্টারে রোববার দুপুর ১২টায় এই আয়োজন শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এবারের নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী ওএএম এবং প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান। তাদের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। নতুন নেতৃত্বের হাত ধরে প্রবাসে বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফল করতে সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে এবারের নির্বাচন সফল হবে এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে।

অস্ট্রেলিয়ার বহুজাতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে এবিজেএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনের পেশাগত সংহতি ও প্রবাসে বাংলা সাংবাদিকতাকে আরও এগিয়ে নেওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সদস্যরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় নতুন নেতৃত্বের অপেক্ষায় এবিজেএ: রোববার নির্বাচন

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

প্রবাসে বাংলা সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাগত ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। সিডনির রকডেল রেড রোজ ফাংশন সেন্টারে রোববার দুপুর ১২টায় এই আয়োজন শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এবারের নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. ওয়ালি উল ইসলাম, ড. সাবরিন ফারুকী ওএএম এবং প্রফেসর ড. মোহাম্মাদ মিজানুর রহমান। তাদের তত্ত্বাবধানে একটি সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি। নতুন নেতৃত্বের হাত ধরে প্রবাসে বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফল করতে সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সবার সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে এবারের নির্বাচন সফল হবে এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে।

অস্ট্রেলিয়ার বহুজাতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে এবিজেএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচন কেবল নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনের পেশাগত সংহতি ও প্রবাসে বাংলা সাংবাদিকতাকে আরও এগিয়ে নেওয়ার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন সদস্যরা।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒