Loading stocks...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরবের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার নামে দুই প্রবাসীর দণ্ড কার্যকর করার চার দিন পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

চিঠিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পাওয়া বন্দি তালিকায় এই দুই জনের সাজার কোনো তথ্য উল্লেখ ছিল না। ২০২৩ সালের আগস্টে তাদের আটক করা হয়েছিল। নজরুলকে সাইবার অপরাধ আইন এবং সুইটিকে ব্যভিচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই ‘আল মাজাল কোম্পানিতে’ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

কনস্যুলেট জানিয়েছে, সৌদি আরবে সাইবার আইন ও ব্যভিচারের অপরাধে আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই। এ ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ কর্তৃপক্ষ জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দফায় দফায় কূটনৈতিক পত্র পাঠিয়ে বিষয়টি জানতে চেয়েছে। গত সোমবারও এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারে বিভিন্ন চারিত্রিক মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক রয়েছেন। এদের মধ্যে ১৪৭ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। তবে আদালতের বিচার প্রক্রিয়ায় মিশনের পক্ষ থেকে সরাসরি অনুবাদক বা আইনি সহায়তার সুযোগ সীমিত থাকায় অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও আগে আইনি সহায়তার জন্য কোনো আবেদন করা হয়নি। গত ১৪ অক্টোবর সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে খবরটি জানাজানি হওয়ার পর বাংলাদেশ কনস্যুলেট বিস্তারিত তথ্যের জন্য তৎপরতা শুরু করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরবের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার নামে দুই প্রবাসীর দণ্ড কার্যকর করার চার দিন পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

চিঠিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর পাওয়া বন্দি তালিকায় এই দুই জনের সাজার কোনো তথ্য উল্লেখ ছিল না। ২০২৩ সালের আগস্টে তাদের আটক করা হয়েছিল। নজরুলকে সাইবার অপরাধ আইন এবং সুইটিকে ব্যভিচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই ‘আল মাজাল কোম্পানিতে’ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

কনস্যুলেট জানিয়েছে, সৌদি আরবে সাইবার আইন ও ব্যভিচারের অপরাধে আগে কোনো বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়ার নজির নেই। এ ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ কর্তৃপক্ষ জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দফায় দফায় কূটনৈতিক পত্র পাঠিয়ে বিষয়টি জানতে চেয়েছে। গত সোমবারও এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে সৌদি আরবের পশ্চিমাঞ্চলের কারাগারে বিভিন্ন চারিত্রিক মামলায় ৩০৬ জন বাংলাদেশি আটক রয়েছেন। এদের মধ্যে ১৪৭ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। তবে আদালতের বিচার প্রক্রিয়ায় মিশনের পক্ষ থেকে সরাসরি অনুবাদক বা আইনি সহায়তার সুযোগ সীমিত থাকায় অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকেও আগে আইনি সহায়তার জন্য কোনো আবেদন করা হয়নি। গত ১৪ অক্টোবর সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে খবরটি জানাজানি হওয়ার পর বাংলাদেশ কনস্যুলেট বিস্তারিত তথ্যের জন্য তৎপরতা শুরু করে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒