Loading stocks...

হেফাজতের মধ্যস্থতায় ৭ ইসলামি দলের ঐক্যপ্রক্রিয়া, সিদ্ধান্ত ৫ ডিসেম্বর

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাদের বৈঠক। আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম (ঢাকা) মাদ্রাসায়

স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার লক্ষ্যে আলোচনা শুরু করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট সাতটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাতদলীয় ঐক্যের কাঠামো ও অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জোটের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগ পর্যন্ত দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে।

সাতটি দল ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে দলগুলো নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখবে। ঐক্যের ভিত্তি ও কর্মপদ্ধতি ঠিক করতে লিয়াজোঁ কমিটির নেতারা কাজ করছেন।

বৈঠকে অন্য কোনো রাজনৈতিক জোটে থাকা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। হেফাজত নেতারা অন্য জোট ছাড়ার অনুরোধ জানালেও বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম জানিয়েছে, সাত দলের ঐক্য হলে তারা বিএনপির জোট থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে থাকা দলগুলোর অবস্থান নিয়েও বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে।

এছাড়া বৈঠকে মাওলানা মামুনুল হককে নিয়ে নেতিবাচক প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের নিন্দা জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নেতারা নিজেদের মতামত তুলে ধরেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

হেফাজতের মধ্যস্থতায় ৭ ইসলামি দলের ঐক্যপ্রক্রিয়া, সিদ্ধান্ত ৫ ডিসেম্বর

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার লক্ষ্যে আলোচনা শুরু করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় লিয়াজোঁ কমিটির এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট সাতটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাতদলীয় ঐক্যের কাঠামো ও অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জোটের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর আগ পর্যন্ত দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে।

সাতটি দল ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে দলগুলো নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রাখবে। ঐক্যের ভিত্তি ও কর্মপদ্ধতি ঠিক করতে লিয়াজোঁ কমিটির নেতারা কাজ করছেন।

বৈঠকে অন্য কোনো রাজনৈতিক জোটে থাকা নিয়ে মতভেদ দেখা দিয়েছে। হেফাজত নেতারা অন্য জোট ছাড়ার অনুরোধ জানালেও বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন বলে জানিয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম জানিয়েছে, সাত দলের ঐক্য হলে তারা বিএনপির জোট থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটে থাকা দলগুলোর অবস্থান নিয়েও বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে।

এছাড়া বৈঠকে মাওলানা মামুনুল হককে নিয়ে নেতিবাচক প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের নিন্দা জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নেতারা নিজেদের মতামত তুলে ধরেন।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒