Loading stocks...

প্রটোকল ভেঙে মাঠপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপরিচালনার প্রচলিত ও আমলাতান্ত্রিক ধারা ভেঙে কোনো প্রকার আগাম ঘোষণা বা প্রটোকল ছাড়া সাধারণ মানুষের দুঃখ-কষ্ট প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার মাত্র সাড়ে চার ঘণ্টার ঝটিকা অভিযানে প্রধানমন্ত্রী রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আবাসিক এলাকা এবং হকারমুক্ত ফুটপাতসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি কোনো দাপ্তরিক প্রতিবেদনের ওপর নির্ভর না করে সরাসরি চিকিৎসাধীন রোগী, শিক্ষার্থী, শিক্ষক, পথচারী এবং সরকারি কর্মচারীদের মুখোমুখি হন। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য কঠোর অসন্তোষ প্রকাশ করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া, আবার কোথাও দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি জবাবদিহির বার্তা দিয়েছেন।

স্বাস্থ্য খাতের মতো সংবেদনশীল জায়গায় স্বয়ং প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে আইসিইউ, অস্ত্রোপচার কক্ষ ও পরিচ্ছন্নতা ব্যবস্থা তদারকি করেছেন, এমনকি দায়িত্বে অবহেলার অপরাধে এক চিকিৎসকের বিরুদ্ধে বরখাস্তের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পরিবেশের মানোন্নয়নে সাত দিন এবং আজিমপুর স্টাফ কোয়ার্টার পরিষ্কারে দুই সপ্তাহের আলটিমেটাম প্রদান প্রশাসনিক শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। এতদিন ধরে যে সরকারি দপ্তরগুলো ফাইলবন্দি প্রতিবেদনে সব ঠিক আছে দেখিয়ে দায় সারত, সরকারপ্রধানের এই আকস্মিক পরিদর্শন সেই আমলাতান্ত্রিক প্রবণতায় বড় ধাক্কা দেবে। তবে এ ধরনের ঝটিকা পরিদর্শনের মূল সুফল নির্ভর করবে ধারাবাহিকতা ও প্রশাসনিক ফলোআপের ওপর।

অভিজ্ঞতা বলে, শীর্ষ কর্মকর্তাদের পরিদর্শনের পর কিছুদিন প্রশাসন সচল থাকলেও কালক্রমে তা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাই প্রধানমন্ত্রীর দেওয়া আলটিমেটামগুলো বাস্তবায়িত হচ্ছে কি না তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই আন্তরিক ইচ্ছাকে দৃষ্টান্ত মনে করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সচিব, সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভাগীয় প্রধানদেরও নিজ নিজ এলাকায় নিয়মিত পরিদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া, ডেঙ্গু প্রতিরোধ এবং ব্যাপক বৃক্ষরোপণের যে আহ্বান জানিয়েছেন, তা নাগরিক সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। এই দৃষ্টিভঙ্গি মাঠপর্যায়ে প্রশাসনিক সংস্কৃতির স্থায়ী অংশে পরিণত হলে তবেই একটি জনবান্ধব আধুনিক বাংলাদেশের বিকাশ সম্ভব।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম এবং প্রিন্ট: ২৩ অক্টোবর ২০২৬, ০১:০২ এএম।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রটোকল ভেঙে মাঠপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

রাষ্ট্রপরিচালনার প্রচলিত ও আমলাতান্ত্রিক ধারা ভেঙে কোনো প্রকার আগাম ঘোষণা বা প্রটোকল ছাড়া সাধারণ মানুষের দুঃখ-কষ্ট প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার মাত্র সাড়ে চার ঘণ্টার ঝটিকা অভিযানে প্রধানমন্ত্রী রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি আবাসিক এলাকা এবং হকারমুক্ত ফুটপাতসহ মোট ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি কোনো দাপ্তরিক প্রতিবেদনের ওপর নির্ভর না করে সরাসরি চিকিৎসাধীন রোগী, শিক্ষার্থী, শিক্ষক, পথচারী এবং সরকারি কর্মচারীদের মুখোমুখি হন। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য কঠোর অসন্তোষ প্রকাশ করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া, আবার কোথাও দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি জবাবদিহির বার্তা দিয়েছেন।

স্বাস্থ্য খাতের মতো সংবেদনশীল জায়গায় স্বয়ং প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে আইসিইউ, অস্ত্রোপচার কক্ষ ও পরিচ্ছন্নতা ব্যবস্থা তদারকি করেছেন, এমনকি দায়িত্বে অবহেলার অপরাধে এক চিকিৎসকের বিরুদ্ধে বরখাস্তের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পরিবেশের মানোন্নয়নে সাত দিন এবং আজিমপুর স্টাফ কোয়ার্টার পরিষ্কারে দুই সপ্তাহের আলটিমেটাম প্রদান প্রশাসনিক শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। এতদিন ধরে যে সরকারি দপ্তরগুলো ফাইলবন্দি প্রতিবেদনে সব ঠিক আছে দেখিয়ে দায় সারত, সরকারপ্রধানের এই আকস্মিক পরিদর্শন সেই আমলাতান্ত্রিক প্রবণতায় বড় ধাক্কা দেবে। তবে এ ধরনের ঝটিকা পরিদর্শনের মূল সুফল নির্ভর করবে ধারাবাহিকতা ও প্রশাসনিক ফলোআপের ওপর।

অভিজ্ঞতা বলে, শীর্ষ কর্মকর্তাদের পরিদর্শনের পর কিছুদিন প্রশাসন সচল থাকলেও কালক্রমে তা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাই প্রধানমন্ত্রীর দেওয়া আলটিমেটামগুলো বাস্তবায়িত হচ্ছে কি না তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই আন্তরিক ইচ্ছাকে দৃষ্টান্ত মনে করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সচিব, সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভাগীয় প্রধানদেরও নিজ নিজ এলাকায় নিয়মিত পরিদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া, ডেঙ্গু প্রতিরোধ এবং ব্যাপক বৃক্ষরোপণের যে আহ্বান জানিয়েছেন, তা নাগরিক সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। এই দৃষ্টিভঙ্গি মাঠপর্যায়ে প্রশাসনিক সংস্কৃতির স্থায়ী অংশে পরিণত হলে তবেই একটি জনবান্ধব আধুনিক বাংলাদেশের বিকাশ সম্ভব।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম এবং প্রিন্ট: ২৩ অক্টোবর ২০২৬, ০১:০২ এএম।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒