Loading stocks...

জবি নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে মোহিত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চার দিনব্যাপী নাট্য প্রদর্শনীর সমাপ্তি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের। বুধবার (৩০ সেপ্টেম্বর) সেলিম আল দীনের ‘ধাবমান’ নাটক প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। সমাপনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। 

সেলিম আল দীন স্মরণে আয়োজিত এ প্রদর্শনীতে ২৭ ও ২৮ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘যৌবতী কন্যার মন’ এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘ধাবমান’। ‘যৌবতী কন্যার মন’ নাটকটি নির্দেশনা দেন আফরিন হুদা তোড়া এবং ‘ধাবমান’ নির্দেশনা দেন কৃপাকণা তালুকদার। 

নাট্য প্রদর্শনী শেষে অনুভূতি ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী বলেন, “ আমি নাটক দেখি,তবে এত ভালো আমার জানাই ছিল না। আপনাদের এত  ট্যালেন্ট আমার জানাই ছিল না। নাটকে দার্শনিক ভাবনা ছিল, মজা ছিল। নাটকে কি হয়??  আমি একজন  সাধারণ শ্রোতা হিসেবে এসেছি। আর এটা আমার খুবই ভালো লেগেছে। নাটকে এটাই হয়,  যা আমরা যখন দেখি,  তখন আমরা ভুলেই যাই যে এটা নাটক হচ্ছে,  এটা সত্যি হচ্ছে  আমরা মনে করি। লোকেরা হাসে, আবার কান্না করে, চোখে জলও বের হয়। আর কিছু বলার নাই। আমি নাটক দেখতে চাই। আর আজকে ভালো সুযোগ পেলাম।  আমি সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে। আপনাদের দেখে স্টুডেন্ট মনে হচ্ছে না। মনে হচ্ছে প্রোফেশনাল। আমি আসতে চাই, আপনারা যখন নাটক করবেন আমাকে বলবেন,  আমি আসবো। সবাই ভালো থাকুক।" 

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা, সহকারী অধ্যাপক কামলউদ্দিন কবির, সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যব্যক্তিত্বরা। 

সমাপনী বক্তব্যে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা চার দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। 

চার দিনের এ আয়োজনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অভিনয় ও প্রযোজনার মাধ্যমে নাট্যাচার্য সেলিম আল দীনের নাট্যকর্ম দর্শকদের সামনে তুলে ধরেন। শিল্পকলা একাডেমির মঞ্চে ধারাবাহিক এ প্রদর্শনী বিভাগের শিক্ষার্থীদের মঞ্চচর্চা ও প্রযোজনাভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জবি নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে মোহিত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে চার দিনব্যাপী নাট্য প্রদর্শনীর সমাপ্তি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের। বুধবার (৩০ সেপ্টেম্বর) সেলিম আল দীনের ‘ধাবমান’ নাটক প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন। সমাপনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। 

সেলিম আল দীন স্মরণে আয়োজিত এ প্রদর্শনীতে ২৭ ও ২৮ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘যৌবতী কন্যার মন’ এবং ২৯ ও ৩০ সেপ্টেম্বর মঞ্চস্থ হয় ‘ধাবমান’। ‘যৌবতী কন্যার মন’ নাটকটি নির্দেশনা দেন আফরিন হুদা তোড়া এবং ‘ধাবমান’ নির্দেশনা দেন কৃপাকণা তালুকদার। 

নাট্য প্রদর্শনী শেষে অনুভূতি ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী বলেন, “ আমি নাটক দেখি,তবে এত ভালো আমার জানাই ছিল না। আপনাদের এত  ট্যালেন্ট আমার জানাই ছিল না। নাটকে দার্শনিক ভাবনা ছিল, মজা ছিল। নাটকে কি হয়??  আমি একজন  সাধারণ শ্রোতা হিসেবে এসেছি। আর এটা আমার খুবই ভালো লেগেছে। নাটকে এটাই হয়,  যা আমরা যখন দেখি,  তখন আমরা ভুলেই যাই যে এটা নাটক হচ্ছে,  এটা সত্যি হচ্ছে  আমরা মনে করি। লোকেরা হাসে, আবার কান্না করে, চোখে জলও বের হয়। আর কিছু বলার নাই। আমি নাটক দেখতে চাই। আর আজকে ভালো সুযোগ পেলাম।  আমি সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে। আপনাদের দেখে স্টুডেন্ট মনে হচ্ছে না। মনে হচ্ছে প্রোফেশনাল। আমি আসতে চাই, আপনারা যখন নাটক করবেন আমাকে বলবেন,  আমি আসবো। সবাই ভালো থাকুক।" 

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা, সহকারী অধ্যাপক কামলউদ্দিন কবির, সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরিফিকেশনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যব্যক্তিত্বরা। 

সমাপনী বক্তব্যে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা চার দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। 

চার দিনের এ আয়োজনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অভিনয় ও প্রযোজনার মাধ্যমে নাট্যাচার্য সেলিম আল দীনের নাট্যকর্ম দর্শকদের সামনে তুলে ধরেন। শিল্পকলা একাডেমির মঞ্চে ধারাবাহিক এ প্রদর্শনী বিভাগের শিক্ষার্থীদের মঞ্চচর্চা ও প্রযোজনাভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒