Loading stocks...

সাঁথিয়ায় ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, উপচে পড়া জনস্রোতে লক্ষাধিক মানুষ

পাবনার সাঁথিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ইছামতী নদীর বুকে ছুটে চলা রঙিন নৌকার প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে সমবেত হন লক্ষাধিক মানুষ। ঢাকঢোল, করতালি আর দর্শকদের উল্লাসে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌরসভাধীন আফতাবনগর ছেঁচানিয়া ব্রিজসংলগ্ন ইছামতী নদীতে এলাকাবাসীর উদ্যোগে এ বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরে সকাল থেকেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে নদীর পাড়। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ নৌকা বাইচ উপভোগ করতে ছুটে আসেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর দ্রুতগতির ছুটে চলা, মাঝিদের বৈঠার ছন্দময় টান এবং দর্শকদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ।

গ্রামবাংলার হাজার বছরের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এই নৌকা বাইচ নতুন প্রজন্মের কাছে বাঙালির শেকড়ের পরিচয় তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।

প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। জমজমাট লড়াই শেষে ‘এরশাদ ফাইটার্স শরীষা’ প্রথম স্থান অর্জন করে পুরস্কার জিতে নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিবছর এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাঁথিয়ায় ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, উপচে পড়া জনস্রোতে লক্ষাধিক মানুষ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ইছামতী নদীর বুকে ছুটে চলা রঙিন নৌকার প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে সমবেত হন লক্ষাধিক মানুষ। ঢাকঢোল, করতালি আর দর্শকদের উল্লাসে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌরসভাধীন আফতাবনগর ছেঁচানিয়া ব্রিজসংলগ্ন ইছামতী নদীতে এলাকাবাসীর উদ্যোগে এ বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই তীরে সকাল থেকেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে নদীর পাড়। শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ নৌকা বাইচ উপভোগ করতে ছুটে আসেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর দ্রুতগতির ছুটে চলা, মাঝিদের বৈঠার ছন্দময় টান এবং দর্শকদের উচ্ছ্বাসে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ।

গ্রামবাংলার হাজার বছরের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এই নৌকা বাইচ নতুন প্রজন্মের কাছে বাঙালির শেকড়ের পরিচয় তুলে ধরার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।

প্রতিযোগিতায় মোট ১২টি নৌকা অংশ নেয়। জমজমাট লড়াই শেষে ‘এরশাদ ফাইটার্স শরীষা’ প্রথম স্থান অর্জন করে পুরস্কার জিতে নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন খান পিপিএম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিবছর এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒