Loading stocks...

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি এই আসর উৎসর্গ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তিনি সুস্থ জাতি গঠনে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন।

অবৈধভাবে দখল করা মাঠ উদ্ধার ও নতুন মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আর্থিক কারণে যেন কোনো প্রতিভা ঝরে না পড়ে, সে জন্য স্কুল ও জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এছাড়া নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাঁকে ধন্যবাদ জানান। তিনি বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার অনুরোধ করেন। অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী হিসেবে উল্লেখ করে এর ভিত্তি মজবুত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিযোগিতায় ৫৭টি দল অংশ নেয় এবং মশাল প্রজ্বালন করেন সাবেক অ্যাথলেটরা। উদ্বোধন শেষে রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন উপ পরিদর্শক মেহেদী

সরকারী পে-স্কেল বিবেচনায় বিক্রয় প্রতিনিধিদের বেতন কাঠামো নির্ধারণের দাবি

শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা

রৌমারীতে ভাতিজার হাতে চাচি খুন- আহত- ৩ ঘাতক  আটক

‘ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয়

‘ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয়

বিএডিসির ভুট্টাবীজে অনিয়মের অভিযোগ: ১৭৮ টনের মজুত কীভাবে ২৬৩ টন, তদন্তের দাবি

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া

বেনাপোল- যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

টানা ৭ দিন হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আবারও শুরু

খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দৈনিক জিরো টেন

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি এই আসর উৎসর্গ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তিনি সুস্থ জাতি গঠনে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করেন।

অবৈধভাবে দখল করা মাঠ উদ্ধার ও নতুন মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আর্থিক কারণে যেন কোনো প্রতিভা ঝরে না পড়ে, সে জন্য স্কুল ও জেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন করতে হবে। এছাড়া নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাঁকে ধন্যবাদ জানান। তিনি বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার অনুরোধ করেন। অ্যাথলেটিকসকে ক্রীড়ার জননী হিসেবে উল্লেখ করে এর ভিত্তি মজবুত করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রতিযোগিতায় ৫৭টি দল অংশ নেয় এবং মশাল প্রজ্বালন করেন সাবেক অ্যাথলেটরা। উদ্বোধন শেষে রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒