Loading stocks...

শর্ত শিথিল করে সরকারি ক্রয়ের বিল পাস, বিরোধীদের আপত্তি

জাতীয় সংসদফাইল ছবি

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান যোগ্যতার শর্ত শিথিল করে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল পাস হয়েছে। আজ সোমবার এই বিল পাসের প্রস্তাব সংসদে তোলেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলে বলা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না।

বিলটির ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন যে বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে এবং সেগুলো বন্ধ করা প্রয়োজন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন যে সুযোগ বঞ্চিত ব্যক্তির সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন যে এই আইন বাস্তবায়নের পর্যায়ে গেলে সুযোগ বঞ্চিত ব্যক্তি দলীয় সুবিধাবাদী ব্যক্তিতে পরিণত হতে পারে।

বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণের বিষয়টি একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয় এবং সুযোগ বঞ্চিত হলেই যে কেউ সুবিধা পাবেন, তা নয়। পরে বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। এর পর বিলটি সংসদে পাস হয়।

বিলে আরও বলা হয়েছে যে দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে সরকার বাংলাদেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। এছাড়া কোনো বিদেশি ব্যক্তি এই আইনের অধীন দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চাইলে আবশ্যিকভাবে বাংলাদেশের কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।

এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাসের জন্য সংসদে তোলেন এবং জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে তা পাস হয়। বিলে বলা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। এই কর্তৃপক্ষ ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে। অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়ক এবং এলাকার ভূমি পুনঃ উন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে এই কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার প্রত্যয়

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন আরও এক ব্যবসায়ী

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরি এখন ২ লাখের নিচে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

জ্বালানি সংকট কাটাতে দেশজুড়ে 'বায়োগ্যাস পল্লী' গড়বে সরকার

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

ঢামেকে মানবিকতার নজির: দুই শিশুকে উদ্ধার ও হারানো সম্পদ ফেরত

লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

দৈনিক জিরো টেন

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শর্ত শিথিল করে সরকারি ক্রয়ের বিল পাস, বিরোধীদের আপত্তি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান যোগ্যতার শর্ত শিথিল করে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল পাস হয়েছে। আজ সোমবার এই বিল পাসের প্রস্তাব সংসদে তোলেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলে বলা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না।

বিলটির ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন যে বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে এবং সেগুলো বন্ধ করা প্রয়োজন। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন যে সুযোগ বঞ্চিত ব্যক্তির সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার। এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন যে এই আইন বাস্তবায়নের পর্যায়ে গেলে সুযোগ বঞ্চিত ব্যক্তি দলীয় সুবিধাবাদী ব্যক্তিতে পরিণত হতে পারে।

বিরোধী দলের সদস্যদের বক্তব্যের জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে সুবিধাবঞ্চিতদের অংশগ্রহণের বিষয়টি একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয় এবং সুযোগ বঞ্চিত হলেই যে কেউ সুবিধা পাবেন, তা নয়। পরে বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করা হয়। এর পর বিলটি সংসদে পাস হয়।

বিলে আরও বলা হয়েছে যে দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে সরকার বাংলাদেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। এছাড়া কোনো বিদেশি ব্যক্তি এই আইনের অধীন দরপত্র বা প্রস্তাব দলিলে অংশগ্রহণ করতে চাইলে আবশ্যিকভাবে বাংলাদেশের কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।

এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি পাসের জন্য সংসদে তোলেন এবং জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে তা পাস হয়। বিলে বলা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। এই কর্তৃপক্ষ ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে। অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়ক এবং এলাকার ভূমি পুনঃ উন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে এই কর্তৃপক্ষ।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒