Loading stocks...

আওয়ামী লীগকে রাজনৈতিক আচরণের আহ্বান হাসনাত কাইয়ূমের

‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূমছবি: দীপু মালাকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে কোনো লাভ হবে না। ২০২৪ সালে সংঘটিত অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ এই সমাবেশের আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) যৌথভাবে এই কর্মসূচি পালন করে। হাসনাত কাইয়ূম বলেন, ১৭ বছর ধরে মানুষ গণতান্ত্রিক নির্বাচন ও লুটপাটের বিচার চেয়েছিল, যার বিপরীতে মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আট দফা আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জে রাস্তাঘাট, প্রশাসনিক স্থাপনা, আদালত, থানায় হামলা এবং হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে। নড়াইলেও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলকভাবে কারও বাড়িঘরে অগ্নিসংযোগেরও নিন্দা জানান তিনি। একই সঙ্গে একজন হিন্দু নেতার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরো হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে প্রচারেরও সমালোচনা করেন তিনি।

সমাবেশে অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড আবারও প্রমাণ করছে যে দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। জুলাই গণ–অভ্যুত্থানের পর বিভাজন কমিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন ও সংস্কারের কথা বলা হয়েছিল। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার প্রত্যয়

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন আরও এক ব্যবসায়ী

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরি এখন ২ লাখের নিচে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

জ্বালানি সংকট কাটাতে দেশজুড়ে 'বায়োগ্যাস পল্লী' গড়বে সরকার

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

ঢামেকে মানবিকতার নজির: দুই শিশুকে উদ্ধার ও হারানো সম্পদ ফেরত

লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

দৈনিক জিরো টেন

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে রাজনৈতিক আচরণের আহ্বান হাসনাত কাইয়ূমের

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে কোনো লাভ হবে না। ২০২৪ সালে সংঘটিত অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।

‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ এই সমাবেশের আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) যৌথভাবে এই কর্মসূচি পালন করে। হাসনাত কাইয়ূম বলেন, ১৭ বছর ধরে মানুষ গণতান্ত্রিক নির্বাচন ও লুটপাটের বিচার চেয়েছিল, যার বিপরীতে মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আট দফা আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জে রাস্তাঘাট, প্রশাসনিক স্থাপনা, আদালত, থানায় হামলা এবং হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে। নড়াইলেও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলকভাবে কারও বাড়িঘরে অগ্নিসংযোগেরও নিন্দা জানান তিনি। একই সঙ্গে একজন হিন্দু নেতার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরো হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে প্রচারেরও সমালোচনা করেন তিনি।

সমাবেশে অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড আবারও প্রমাণ করছে যে দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। জুলাই গণ–অভ্যুত্থানের পর বিভাজন কমিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন ও সংস্কারের কথা বলা হয়েছিল। সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒