Loading stocks...

ফ্যাসিস্ট শক্তির অরাজকতা প্রতিহত করবে জনগণ: জোনায়েদ সাকি

টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিছবি: সংগৃহীত

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরির চেষ্টা চালালেও দেশের জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, অতীতে গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারী শক্তিকে উৎখাত করা হয়েছিল, ঠিক তেমনিভাবে তাদের যেকোনো অরাজকতাও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষের সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়।

মাওলানা ভাসানীর আদর্শ স্মরণ করে জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন জনগণের ঐক্যের ডাক দিয়ে গেছেন ভাসানী। দেশে টেকসই শান্তি ও গণতন্ত্রের পূর্ণতার জন্য মেহনতি মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং প্রাণ-প্রকৃতি রক্ষা করা অপরিহার্য। ভাসানীর রেখে যাওয়া সেই দিকনির্দেশনাগুলো আজও বাংলাদেশের পথচলার প্রধান দিশা।

দেশ বর্তমানে পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার অত্যন্ত জরুরি। তবে সবচেয়ে বড় প্রয়োজন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা ন্যূনতম জাতীয় ঐকমত্য ধরে রাখা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও দেশকে গণতান্ত্রিক পুনর্গঠনের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শ্রদ্ধা নিবেদনকালে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ গঙ্গার পানিবণ্টন নিয়ে কথা বলেন। তিনি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করার দাবি জানান। এ সময় দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, প্রচার সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলীফ দেওয়ানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ধনবাড়ীতে NID নিয়ে বয়স্ক ভাতার কারসাজির অভিযোগ/  ভাতাভোগীর অজান্তে নিবন্ধন, অন্য মোবাইল হিসাবে টাকা উত্তোলনের দাবি |

অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার প্রত্যয়

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসহায় নাদুর পাশে ‘উদারতা ফাউন্ডেশন’: তুলে দেওয়া হলো নগদ আর্থিক সহায়তা

৫ আগস্ট উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ময়নুল ইসলাম প্রামাণিকের বিশেষ বার্তা

আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ

নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের উদ্যোগে খুলনায়  এনজিকিউ এবং কায়রোক্যাপ প্রোডাক্টের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত।  ‎

৫ নং ঘাটনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হোসাইন আহমদ

পোরশা উপজেলার পারিলা গ্রামের সন্তান রাশেদুজ্জামান খান কলেজ জীবন থেকে ছাত্ররাজনীতিতে পথচলা।

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন আরও এক ব্যবসায়ী

ইসলাম গ্রহণ করে মক্কায় ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরি এখন ২ লাখের নিচে

খাগড়াছড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

জ্বালানি সংকট কাটাতে দেশজুড়ে 'বায়োগ্যাস পল্লী' গড়বে সরকার

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

নয়াদিল্লিতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত: সুদৃঢ় প্রতিরক্ষা সম্পর্কের অঙ্গীকার

ঢামেকে মানবিকতার নজির: দুই শিশুকে উদ্ধার ও হারানো সম্পদ ফেরত

লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

দৈনিক জিরো টেন

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট শক্তির অরাজকতা প্রতিহত করবে জনগণ: জোনায়েদ সাকি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

পতিত ফ্যাসিস্ট শক্তি অরাজকতা তৈরির চেষ্টা চালালেও দেশের জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, অতীতে গণপ্রতিরোধের মধ্য দিয়ে যেভাবে স্বৈরাচারী শক্তিকে উৎখাত করা হয়েছিল, ঠিক তেমনিভাবে তাদের যেকোনো অরাজকতাও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের সামনে থেকে সন্তোষের সমাধি পর্যন্ত প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়।

মাওলানা ভাসানীর আদর্শ স্মরণ করে জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন জনগণের ঐক্যের ডাক দিয়ে গেছেন ভাসানী। দেশে টেকসই শান্তি ও গণতন্ত্রের পূর্ণতার জন্য মেহনতি মানুষের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং প্রাণ-প্রকৃতি রক্ষা করা অপরিহার্য। ভাসানীর রেখে যাওয়া সেই দিকনির্দেশনাগুলো আজও বাংলাদেশের পথচলার প্রধান দিশা।

দেশ বর্তমানে পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্কার অত্যন্ত জরুরি। তবে সবচেয়ে বড় প্রয়োজন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা ন্যূনতম জাতীয় ঐকমত্য ধরে রাখা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও দেশকে গণতান্ত্রিক পুনর্গঠনের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শ্রদ্ধা নিবেদনকালে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ গঙ্গার পানিবণ্টন নিয়ে কথা বলেন। তিনি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান রেখে নতুন করে চুক্তি করার দাবি জানান। এ সময় দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, প্রচার সম্পাদক বাচ্চু ভূঁইয়া, শ্রম খাতবিষয়ক সম্পাদক আলীফ দেওয়ানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক জিরো টেন

মোসা: হাফসা আক্তার
প্রকাশক ও সম্পাদক
নির্বাহী সম্পাদক
এডভোকেট জাহাঙ্গীর হোসেন
অ্যাডভোকেট মোঃ জসীম উদ্দীন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
লিগ্যাল এডভাইজার ও
নীতিমালা উপদেষ্টা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒